দুর্নীতি মুক্ত স্বচ্ছ ত্রিস্তর পঞ্চায়েত, রাজ্যে চালু হচ্ছে অনলাইন ভেটিং

রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় চালু হচ্ছে অনলাইন ভেটিং সিস্টেম বা ওভিএস। মে-জুন মাস থেকেই সব জেলায় তা কার্যকর হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী বছরই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় কাজকর্ম ঠিকমতন হচ্ছে কিনা, অনিয়ম হচ্ছে কিনা, দুর্নীতির ঘটনা ঘটছে কিনা এসব কিছুর দিকে কড়া নজর রাখতে চালু হচ্ছে অনলাইন ভেটিং সিস্টেম বা ওভিএস(OVS)। নবান্ন সূত্রে জানা গিয়েছে মে-জুন মাস থেকেই রাজ্যের সব কটি জেলায় এই ব্যবস্থা কার্যকর করা হবে। গ্রাম পঞ্চায়েত(Gram Panchayet), পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই ৩ স্তরেই এই ব্যবস্থা কার্যকর করা হবে। এই ব্যবস্থা কার্যকর হল রাজ্যের কোথায় কী ধরনের গ্রামোন্নয়নের কাজ হচ্ছে এবং সেটা আদৌ নিয়ম মেনে হচ্ছে কি না, তার খুঁটিনাটি তথ্য জানতে পারবেন ব্লক, জেলা এবং রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সেই সঙ্গে নজরদারি করা যাবে নবান্ন(Nabanna) থেকেই। আর এই ব্যবস্থা রূপায়িত করার জন্য কোনও বেসরকারি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।  

রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে সুসংহত এবং সুগঠিত করার কাজ চলছে বেশ কয়েক বছর ধরেই। তারই অঙ্গ হিসাবে ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং গ্রাম পঞ্চায়েত বা আইএসজিপি প্রকল্পের দ্বিতীয় পর্বে রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মোট ৩২২৭টি গ্রাম পঞ্চায়েতেই(Gram Panchayet) অনলাইনের মাধ্যমে এই নজরদারি চালু করা হবে। আগামী দিনে পঞ্চায়েতের যে কোনও উন্নয়নমূলক কাজের বিশদ বিবরণ, তার নকশা, ছবি এবং সম্ভাব্য খরচের হিসাব আপলোড করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে যা ব্লক, জেলা এবং রাজ্য প্রশাসনের আধিকারিকরা জানতে ও দেখতে পারবেন। এমনকি তা দেখা যাবে নবান্ন থেকেও। শুধু যে নজরদারি তাই নয়, প্রয়োজনে ব্লক, জেলা বা রাজ্যের আধিকারিকেরা যে কোনও নির্দেশ অথবা পরামর্শ দিতেও পারবেন। কী নির্দেশ পাঠানো হলো, সেটাও অনলাইনে রেকর্ড হয়ে থাকবে। অনলাইনেই প্রকল্পের অনুমোদন মিলবে। পঞ্চায়েত দফতর থেকে প্রতি মাসে অজস্র সার্কুলার বের হয়। সে-সবও আপলোড কবা হবে যা সবার নজরে আসবে।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর