উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেনজির ঘটনা, অক্সিজেন প্ল্যান্টের অবস্থা অজানা কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা অতিমারির সময় অক্সিজেনের অভাব যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল, তা এখনও মানুষের স্মৃতিতে তাজা। সেই অভিজ্ঞতা থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোটি টাকা খরচ করে বসানো হয় অক্সিজেন প্লান্ট। উদ্দেশ্য ছিল স্পষ্ট-হাসপাতালে ভর্তি রোগীদের জন্য যেন কখনও অক্সিজেনের ঘাটতি না হয়। কিন্তু শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে সেই গুরুত্বপূর্ণ অক্সিজেন প্লান্টই দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে রয়েছে। আরও আশ্চর্যের বিষয়, এই পরিস্থিতি সম্পর্কে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও প্রথমে কোনও স্পষ্ট ধারণা ছিল না।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্লান্টটি বন্ধ থাকার বিষয়টি তার জানা ছিল না। পরে বিষয়টি খতিয়ে দেখে তিনি জানান, প্রায় এক মাস আগেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা বিভাগীয় প্রধানের মাধ্যমে স্বাস্থ্যদফতরে ই-মেল করে সমস্যার কথা জানিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও সাড়া মেলেনি। প্রশাসনিক জটিলতার কথাও সামনে এসেছে। বর্তমানে হাসপাতালের স্থায়ী সুপার প্রিন্সিপালের দায়িত্ব সামলাচ্ছেন। সেই কারণে অতিরিক্ত সুপারকে আংশিকভাবে সুপারের দায়িত্ব দেওয়া হলেও কোন কোন বিষয় তার তত্ত্বাবধানে থাকবে, তা স্পষ্ট করে জানানো হয়নি।সাধারণত অক্সিজেন প্লান্টের দায়িত্ব সুপারের অধীনেই থাকে।

 আরও জানা গিয়েছে, প্লান্ট থেকে উৎপাদিত অক্সিজেনের বিশুদ্ধতা কমে যাওয়ায় সেটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে বিষয়টি জানানো হলেও স্বাস্থ্যদফতরের কাছে তাদের বকেয়া টাকা থাকায় পরীক্ষার কাজ শুরু হয়নি। ফলে প্লান্টটি অচল অবস্থাতেই পড়ে রয়েছে। একদিকে যেমন রোগী পরিষেবায় সমস্যা তৈরি হচ্ছে|  অন্যদিকে হাসপাতালের সম্ভাব্য আয়ও বন্ধ হয়ে গেছে। প্লান্টটি চালু থাকলে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হতে পারত বলে হাসপাতাল সূত্রের দাবি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর যে অক্সিজেন প্লান্ট প্রকল্প চালু হয়েছিল, কয়েক বছরের মধ্যেই তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরবঙ্গ মেডিক্যালের এই ঘটনা সেই উদ্বেগকেই আরও জোরালো করে তুলেছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে