শুভেন্দুর ‘হিন্দু দরদ’ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী পবিত্র কর

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুভেন্দু অধিকারী আদপে ‘ফেক হিন্দু,’ কোনও ধর্মকেই মানেন না। ঘুরিয়ে নাম না করে কী এমনটাই কটাক্ষ করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। হাইভোল্টেজ নন্দীগ্রামে তৃৃণমূল বনাম বিজেপির লড়াই জমে উঠেছে। আক্রমণ প্রতি আক্রমণে যুযুধান দুই পক্ষের প্রার্থীই কাউকে ছাড়ছেন না। এবার শুভেন্দুর ধর্মাচার নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী। গতকাল, শনিবার রাতে নন্দীগ্রামে প্রচার করেন পবিত্র কর। তাঁর সঙ্গে প্রচারে পা মেলান তৃণমূল সাংসদ জুন মালিয়া। সেই প্রচার শেষে পবিত্র কর বলেন, ‘উনি কোনও ধর্মকে সম্মান করতে জানেন না। কেবল মাত্র অশান্তির পরিবেশ তৈরি করেন। এর সমাপ্তির প্রয়োজন আছে। উনি নিজেকে অভিভাবক বলেন। তাহলে তো নন্দীগ্রামবাসীর ভাল-মন্দ দেখার দায়িত্ব ওঁর।’

আরও পডুন: ভোটের আবহে অশান্ত ভাঙড়, নওশাদের কনভয়ে হামলার অভিযোগ

কথাগুলি নাম না করেই শুভেন্দুর বিরুদ্ধে বলেছেন তৃণমূল প্রার্থী। এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তিনি আরও বলেন, ‘সুফিয়ানদা আছেন, এইটুকু নাম হলেই যথেষ্ট। উনি কে এবং কোন ধর্ম পালন করেন, এর জন্য নতুন করে মঞ্চে দাঁড়িয়ে আমাকে জোর গলায় বলতে হয় না আমি হিন্দু, হিন্দু, হিন্দু…। আমি সনাতনের সেবক, সেবক, সেবক সনাতনের রক্ষাকর্তা। আজকেও বলছি আমি রামের সেবক। আমি রাম পুজো শুরু করেছিলাম নন্দীগ্রামে। সেই পুজো করার অপরাধে আমাকে তিন মাস দল থেকে বহিষ্কার করেছিল। আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না।’

যদিও পবিত্র করের এই মন্তব্যের পাল্টা দেননি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ নন্দীগ্রাম। ২০২১-এর পর ২০২৬, বছর ঘুরেছে কিন্তু মানুষের এই আসন নিয়ে কৌতুহল কমেনি। কারণ এবারের ভোটে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন একদা তাঁরই ছায়াসঙ্গী তথা সতীর্থ পবিত্র কর। কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যই তৃণমূল পবিত্রকে প্রার্থী করেছে বলে মত রাজনৈতিক মহলের। যত দিন যাচ্ছে রাজ্যের এই বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে