ভোটের আবহে অশান্ত ভাঙড়, নওশাদের কনভয়ে হামলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : ভোট আবহে ভাঙড়ে অশান্তি ছড়ানোর ঘটনা নতুন নয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও রণক্ষেত্র হয়ে উঠেছে ভাঙড়। রাজনৈতিক সংঘাতের আঁচে আপাতত ফুটছে এই কেন্দ্র। নওশাদ সিদ্দিকীর (Naushad Siddique) কনভয়ে ‘হামলা’ চালানোর অভিযোগ উঠেছে। তারজেরে শনিবার রাতে তৃণমূল-আইএসএফ তরজায় রণক্ষেত্র হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে। নওশাদের নিশানায় তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ভাঙড়ের নির্বাচন হতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই অশান্ত হল অন্য়তম গুরুত্বপূর্ণ কেন্দ্রটি। জানা গিয়েছে, শনিবার রাতে ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয়ের একটি গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়িটির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে। সেই গাড়িটি নওশাদ সিদ্দিকীর নিরাপত্তারক্ষীর। নওশাদ সিদ্দিকী সরাসরি শওকত মোল্লার দিকে অভিযোগের আঙুল তুলেছেন।  যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার চড়িশ্বর এলাকায় নির্বাচনী সভা সেরে ফিরছিলেন নওশাদ। সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করেন ISF কর্মীরা। সমস্ত অভিযোগ অস্বীকার করে শওকত মোল্লা জানিয়েছেন, ISF-র কর্মীরা নিজেরাই গাড়িতে হামলা চালিয়েছে। তারপর তৃণমূলের ওপরে দোষ চাপাচ্ছে। 

নওশাদের অভিযোগ, শওকত সাহেব ভয় পেয়েছেন। তাই এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছেন। ইচ্ছে করে গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। পরিকল্পনা করে গাড়ির আলো ভাঙা হয়েছে। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যাআরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য