শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের দিন কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। ধৃতদের মধ্যে শফিকুল ইসলামকে ঘিরে বিশেষভাবে খোঁজখবর শুরু করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তাঁর গতিবিধি, যোগাযোগ এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারী সূত্রে খবর, শফিকুলের আদি বাড়ি বিহারের কিষণগঞ্জে। কিষণগঞ্জের কাছেই পান্জিপাড়া এলাকার দেওনায় রয়েছে তাঁর শ্বশুরবাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই বাড়িটিকেই কোনও সময় নিরাপদ আশ্রয় বা সম্ভাব্য ডেরা হিসেবে ব্যবহার করে থাকতে পারেন শফিকুল। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছননি তদন্তকারীরা। দেওনা এলাকাটি সীমান্তের কাছাকাছি হওয়ায় তদন্তকারীদের নজরে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওই এলাকায় বিএসএফের একটি ক্যাম্পও রয়েছে। ফলে সীমান্তবর্তী এই এলাকার কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে শফিকুল তাঁর শ্বশুরবাড়িকে ব্যবহার করতেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শফিকুলের সঙ্গে কারা নিয়মিত যোগাযোগ রাখতেন, তার শ্বশুরবাড়িতে কারা যাতায়াত করতেন এবং সেখানে কোনও গোপন বৈঠক বা সন্দেহজনক কার্যকলাপ চলত কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। পাশাপাশি তাঁর মোবাইল যোগাযোগ, যাতায়াতের পথ এবং সম্ভাব্য যোগাযোগের নেটওয়ার্কও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

উল্লেখ্য, পাক গুপ্তচর সন্দেহে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলি এবং শফিকুল ইসলাম নামে তিনজনকে গ্রেফতার করেছে STF। তদন্তকারীদের সন্দেহ, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ থাকতে পারে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ হয়ে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচারের সঙ্গে তাঁদের যোগ ছিল। পাশাপাশি জাল নোটের কারবার এবং সীমান্তপারের চোরাচালানের সঙ্গেও তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ শনিবার ধৃত তিনজনকে দিনহাটা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, সেটাই বের করার চেষ্টা চালাচ্ছে STF।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস