বেআইনি ভাবে টাকার বিনিময়ে পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, অভিযোগ ঘিরে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়া নিয়ে বিরাট অভিযোগ। এই দুই সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে নেওয়া হচ্ছে ৫০০ বা তার বেশি টাকা। শুধু টাকা যে নেওয়া হচ্ছে এমটা নয় দেওয়া হচ্ছে রসিদও। যা একেবারেই বেআইনি কারণ সরকারি আইনে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য কোনও টাকা লাগে না। এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান কিছু বলবেন না জানিয়ে দেন এবং স্থানীয় ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করা হলেও মেলেনি উত্তর। অভিযোগ পাওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন বিষয়টি প্রসঙ্গে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের। বাদুরিয়ার চন্ডিপুর পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে ৫০০ থেকে শুরু করে তার অধিক টাকা। চন্ডিপুর পঞ্চায়েতের উমাপতিপুরের এক বাসিন্দা হাবিল মন্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন পঞ্চায়েতে। তখনই পঞ্চায়েত থেকে তাকে ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়। কথা মতই তিনি ৫০০ টাকা দিলে সেই টাকার রশিদও পঞ্চায়েত থেকে দেওয়া হয়। যে রশিদে পরিষ্কারভাবে লেখা ছিল জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন স্বরূপ ৫০০ টাকা। রশিদের সিরিয়াল নাম্বার ২৬৬ । যিনি টাকা নিয়েছেন, রশিদে তার সইও রয়েছে।

হাবিল মন্ডল ও এলাকার মানুষের অভিযোগ চন্ডিপুর পঞ্চায়েতে এইরকম দুর্নীতি বহু দিন ধরেই চলেছে। জন্ম সার্টিফিকেট নিতে গেলে ৫০০ থেকে শুরু করে তার বেশি টাকা নেওয়া হচ্ছে। আরও অভিযোগ চন্ডিপুর পঞ্চায়েতে নাকি টাকা দিলেই যে কেউ পেয়ে যাবে জন্ম সার্টিফিকেট। এমনকি বাংলাদেশী নাগরিক এসেও যদি এখানে টাকা দেয় তাহলে সেই বাংলাদেশি নাগরিকও টাকার বিনিময়ে পেয়ে যাবেন জন্ম সার্টিফিকেট। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারবেন বলেন, “এই বিষয়টা আমি জানিনা, এই প্রথম শুনলাম , খোঁজ নিয়ে দেখব, যদি এরকম হয় তাহলে অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করব।”

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস