সাতসকালে ট্রেনের নিচে ধোঁয়া! বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাণ্ডুয়া-হাওড়া লোকাল

শুক্রবার (২১ মার্চ) সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন পাণ্ডুয়া-হাওড়া লোকাল। নির্ধারিত সময়েই স্টেশন থেকে রওনা দিয়েছিল লোকালটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার (২১ মার্চ) সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন পাণ্ডুয়া-হাওড়া লোকাল। নির্ধারিত সময়েই স্টেশন থেকে রওনা দিয়েছিল লোকালটি। কিন্তু ৯ টা ৫০ মিনিট লাগার বৈদ্যবাটী স্টেশনে পৌঁছতেই চাকার নিচ থেকে কালো ধোঁয়া নির্গত হতে শুরু হয়। তৎক্ষণাৎ ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। বিষয়টি ছড়িয়ে পড়তেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীসকলে। কেউ কেউ ট্রেন থেকেও নেমে যান। এমনিতেই রোজকার ব্যস্ততম দিন। তার মধ্যে অফিসের যাওয়ার জন্যে ট্রেনে নিত্য যাত্রীদের ভিড়। তার মধ্যে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন রেলওয়ে পুলিশ এবং রেলকর্মীরা। তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবং ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়। এই কারণে অফিস টাইমে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখায়। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯ টা ৫০ মিনিট নাগাদ বৈদ্যবাটী স্টেশনে ঢোকে পাণ্ডুয়া-হাওড়া লোকাল। এরপরেই নজরে আসে চাকার নিচে ধোঁয়া। যার ফলে প্রায় আধ ঘন্টা স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এরপর ১০ টা ২৫ মিনিট নাগাদ পুনরায় ট্রেনটিকে হাওড়ার উদ্দেশ্যে রওনা করানো হয়।

স্বাভাবিকভাবেই অফিস টাইমে এমন ঘটনা হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা এই ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘ট্রেনের নিচে হালকা ধোঁয়া বেরচ্ছিল। তাতেই হৈচৈ পড়ে যায়।যান্ত্রিক গোলযোগের কারণে ধোঁয়া নির্গত হচ্ছিল সম্ভবত। পরে শেওড়াফুলি থেকে রেলের কর্মীরা এসে মেরামত করার পর ট্রেনটি রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, চাকার সঙ্গে ব্রেকের ঘর্ষণের ফলে ধোঁয়া নির্গত হচ্ছিল। ব্রেক বাইন্ডিং-এ সমস্যা হওয়ার জন্যই এই বিভ্রাট।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা