কলমের বদলে ৩ ছাত্রের হাতে রিভলভার! হুলুস্থুল কাণ্ড বর্ধমানের স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বর্ধমানের একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে বুধবার চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। গ্যাংস্টার স্টাইলে আচরণ করে তিন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে, তারা মোটরবাইকে চেপে পরীক্ষাকেন্দ্রে আসে এবং তাদের একজন হাতে রিভলভারের মতো দেখতে একটি বস্তু উঁচিয়ে ধরেছিল। শুধু তাই নয়, পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তারা সেটি আঙুলে ঘোরানো এবং একে অপরের হাতে দেওয়ার মতো কাজও করে। এমনকি আঙুল তুলে ‘টার্গেট’ দেখানোর মতো ইঙ্গিত করায় উপস্থিত অভিভাবক ও অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে বর্ধমানের উদয়পল্লি শিক্ষা নিকেতন হাই স্কুলের সামনে। সেদিন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিন পরীক্ষার্থীর পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। তাদের এই আচরণ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য স্কুলের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন পরীক্ষার্থীকে আটক করে। পরে তাদের কাছ থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। স্কুল সূত্রে জানা যায়, সেটি আসলে একটি খেলনা বন্দুক। জিজ্ঞাসাবাদে ওই তিনজন জানায়, মজা করার উদ্দেশ্যেই তারা এই কাজ করেছিল।

পরবর্তীতে তাদের বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং ঘটনাটিকে সতর্কবার্তা হিসেবে দেখেই স্কুল কর্তৃপক্ষ তাদের পরীক্ষায় বসার সুযোগ দেয়। যদিও অভিভাবকদের একাংশের মতে, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে অন্যান্য পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়তে পারে।

টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠল বৃদ্ধা

করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান