শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে নো পার্কিংয়ে গাড়ি রাখছেন? ভাবছেন পুলিশ বা কলকাতা পুরসভার কর্মীদের হাতে কিছু টাকা দিলেই নিস্তার পেয়ে যাবেন? সাবধান, এই অনিয়মের অবসান ঘটছে। আর শহরের যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। সাধারণ মানুষের কথা ভেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এবার থেকে শহরে নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে গাড়ি রাখলেই গুনতে হবে মোটা টাকার জরিমানা। ৫০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানিয়েছেন, ‘আজই নোটিস দিচ্ছি। রাস্তার দু-পাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিং করার কথা নয়, সেখানে কোনও গাড়ি থাকবে না। এতে মানুষের সুবিধা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়। সেই টাকার কোনও হিসেব নেই। পর্যাপ্ত রাজস্ব পুর ও নগরোন্নয়ন দফতরে আসে না। এমন ভুয়ো স্লিপ দিয়ে আর টাকা তোলা যাবে না।’

আরও পডুন: মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

এই বিষয়ে আগেই শহরজুড়ে সাতাশটি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং নিয়ে বিশেষ অভিযান চালিয়েছিল লালবাজার। কলকাতা পুরসভার অনুমোদিত জোনের বাইরে পার্কিং কোনওভাবেই বরদাস্ত নয়। যদি কেউ টাকা দিয়ে অবৈধভাবে পার্কিং করেন, তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এছাড়াও শহরের পার্কিং নিয়ে নতুন নিয়ম লাগু হচ্ছে। অনুমোদন পাওয়া জোনে ওয়ান লাইন পার্কিং ব্যবস্থা রাখা হবে। কতটা জায়গা পার্কিং এলাকা, সেটা জানিয়ে রাখতে হবে ডিসপ্লে বোর্ডে। সেই বোর্ডে পার্কিং ফি-র উল্লেখ থাকবে। পার্কিং নিয়ে যিনি দেখভাল করেন সেই কর্মীকে ইউনিফর্ম পরে থাকতে হবে। এমনটাই জানা যাচ্ছে পুর দফতরের তরফে। এর আগে শহরের বেআইনি পার্কিং নিয়ে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলেও, কোনও লাভ হয়নি। সেই পদক্ষেপ জলে যায় ও কাজের কাজ কিছু হয়নি বলেই শহরবাসীর একাংশের অভিযোগ ছিল। সেই অভিযোগের কথা মাথাতে রেখেই এবার শহরে বেআইনি পার্কিং নিয়ে বিশেষ উদ্যোগ নিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী