অর্জুন সন্ত্রাসের রাজনীতি করছে, দাবি পার্থ’র

'অর্জুন সিং সন্ত্রাসের রাজনীতি করছে। ও যদি সংযত না হয় এটা ব্যুমেরাং হয়ে ওর দিকে ঘুরে যাবে। আমি দায়িত্ব নিয়ে বললাম। অর্জুন সিংয়ের যা চরিত্র, তাতে ও আজকের পরে সাম্প্রদায়ির গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে।' সাফ দাবি পার্থ ভৌমিকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠা সাংসদ অর্জুন সিংয়ের খাস তালুক হিসাবে পরিচিত ভাটপাড়া এলাকা। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ওই পুরসভায় এদিন সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানকে ঘিরে দুই পক্ষের বিবাদে প্রথমে হাতাহাতি তারপর রীতিমত ইটবৃষ্টি শুরু হয়। অভিযোগ সেই সময় কার্যত বিনা কারণেই অর্জুন সিংয়ের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৭ রাউন্ড গুলি চালায়। সেই ঘটনার জেরেই এবার অর্জুনকে পাল্টা আক্রমণ শানলেন নৈহাটির বিধায়ক তথা পুরপ্রশাসক পার্থ ভৌমিক। সাফ জানালেন তিনি, ‘অর্জুন সিং যে সন্ত্রাসের রাজনীতি তৈরি করছে ও যদি সংযত না হয় এটা ব্যুমেরাং হয়ে ওর দিকে ঘুরে যাবে।’ 

এদিন পার্থ গুলি চালনার ঘটনায় বলেন, ‘নিরাপত্তারক্ষীরা গুলি চালাল কেন? একটা ইটও পড়েনি। আমি এর তদন্ত চাই। পুলিশকে অনুরোধ করছি আপনারা তদন্ত করুন। অর্জুন সিং সন্ত্রাসের রাজনীতি করছে। ও যদি সংযত না হয় এটা ব্যুমেরাং হয়ে ওর দিকে ঘুরে যাবে। আমি দায়িত্ব নিয়ে বললাম। অর্জুন সিংয়ের যা চরিত্র, তাতে ও আজকের পরে সাম্প্রদায়ির গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব, আপনারা আজ থেকে মন্দির মসজিদের সামনে পাহারা দিন। কারণ অর্জুন সিং মন্দির ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে। ধর্মের লড়াই লড়াবে।’ এদিনের ঘটনার জেরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ‘নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সামান্য মারপিট হয়। দুটি ছেলের মধ্যে গন্ডগোল শুরু হয়। তারপরই ধস্তাধস্তি হয় সেখানে। এটা পুলিশ তদন্ত করে দেখছে। সিআইএসএফ শূন্যে সাত রাউন্ড গুলি চালিয়েছে বলে জেনেছি। কেন গুলি চালাতে হল সেটা জানতে চাওয়া হবে।’

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার