পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের পিঠ বাঁচাতে দুর্দিনে তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন পার্থ ভৌমিক। দলের কর্মীদের পরিশ্রমে আজ, তিনি বারাকপুরের সাংসদ। অথচ দলের ও কর্মীদের খারাপ সময়ে পাশে নেই তিনি। নিজের স্বার্থেই তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে গিয়েছেন পার্থ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে নৈহাটিজুড়ে পড়ল পোস্টার। তাতে লেখা, ‘গদ্দার পার্থ ভৌমিক’! এই লেখা দিয়ে বারাকপুরের সাংসদের ছবি সহ পোস্টার পড়েছে নৈহাটিজুড়ে। সাংসদ পার্থ ভৌমিকের নামে এহেন পোস্টারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাকপুর শিল্পাঞ্চলজুড়ে। বিষয়টি তৃণমুলের জেলা সভাপতির দাবি, যারাই এই পোস্টার মেরেছেন তারা সঠিক কথাই বলেছেন। একদম ঠিক কাজ করেছেন।

আরও পডুন: নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

নৈহাটিজুড়ে পার্থ ভৌমিকের ছবি দেওয়া পোস্টার পড়েছে। আর তাতে লেখা গদ্দার পার্থ ভৌমিকের থেকে সাবধান! আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সাড়া বারাকপুর শিল্পাঞ্চলজুড়েই। তবে সবাই পোস্টারের দিকে তাকিয়ে দেখছেন, কিন্তু কিছু মুখ খুলতে চাইছেন না! তৃণমুলের বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি অমিত গুপ্তা এই বিষয়ে জানিয়েছেন, ‘কে পোস্টার মেরেছে তা আমি জানি ন। তবে যারাই মারুক ঠিক কথাই বলেছে। পার্থ ভৌমিককে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী করেছিলেন, সাংসদ বানিয়েছেন আবার দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। তারপরও তিনি দল ছেড়ে গদ্দারদের দলে যোগ দিয়েছেন। এনসিপিআই-তে গিয়েছেন। যদি কেউ পোস্টার মেরে থাকে আর তাতে গদ্দার লিখে থাকে তাহলে ঠিকই করেছেন। আমি বিজেপি-কেও সাবধান করছি। পার্থ হইতে সাবধান, না হলে এরকমই গদ্দারি আবার করবেন উনি।’

এই বিষয় নিয়ে বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে জানিয়েছেন, ‘যারা পোস্টার ফেলেছে তাদেরকে বলা হচ্ছে রাতের অন্ধকারে নয় বরং দিনের বেলা কাজটা করুন। এটা তৃণমূলী সংস্কৃতি।’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ