অধিবেশনে অংশ নিয়ে বিজেপি সমালোচনা করুক: পার্থ, আবারও আদালতের দ্বারস্থ পদ্মশিবির

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভায় অংশগ্রহণ করাটাই আসল। সমালোচনা হোক বিধানসভায়। এই সমালোচনা রাজ্যের গণতন্ত্রকে সুদৃঢ় করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় (BIDHAN SABHA) চলছে বাদল অধিবেশন। আর সেই অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি (BJP)। এরপর বিধানসভার বাইরে দেখায় বিক্ষোভ। অন্যদিকে বিজেপি বিধায়কদের সাসপেন্ড ইস্যুতে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ বিজেপি বিধায়ক (MLA)। এ নিয়েই মুখ খুলেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTAPADDHAY)। বিরোধী দলের উদ্দেশ্যে দিয়েছেন বিশেষ বার্তা।

বুধবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভায় অংশগ্রহণ করাটাই আসল। সমালোচনা হোক বিধানসভায়। এই সমালোচনা ও বিধানসভায় অংশ নেওয়া রাজ্যের গণতন্ত্রকে সুদৃঢ় করে। এদিন বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, সমালোচনা করুন কিন্তু রাজ্যের স্বার্থ সুরক্ষিত রাখুন। পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, মোশন অনুযায়ী কাজ করলে কোনও অসুবিধা হবে না। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বিধানসভার অধ্যক্ষের পরামর্শ মেনে চলার।

অন্যদিকে, ৭ বিজেপি বিধায়ক সাসপেন্ড বিধানসভায়। সেই সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ গেরুয়া শিবিরের সদস্য। এদিন আদালতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল জানান, এই বিষয়টির সমাধান বিধানসভাতেই হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জুন।

প্রসঙ্গত, এদিন আবারও বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি (BJP) বিধায়করা (MLA)। একই পন্থায় দেখালেন বিক্ষোভ। প্রশাসন হিংসা রুখে দেওয়ার পর তাঁদের প্রশ্ন, কেন অশান্তি রুখতে পদক্ষেপ গ্রহণ করছেন না পুলিশমন্ত্রী? উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় তেমন হিংসার খবর নেই। কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) দিয়েছেন কড়া বার্তা। বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (সদ্য বহিষ্কৃত) বক্তব্যকে কেন্দ্র করেই ছড়িয়েছিল হিংসা। যারা যারা হিংসায় লিপ্ত তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ জুন এদিন বিজেপি বিধায়করা ৭ জন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করতে বলে আবেদনপত্র জমা দেন। স্পিকার সেই আবেদনপত্র খতিয়ে দেখেন। তারপর বলেন, পদ্ধতিগত ত্রুটি র‍য়ে গিয়েছে। তিনি বলেন, সঠিক ভাবে মোশন জমা করা হয়নি। মঙ্গলবার ফের আবেদন জানাতে বলেছিলেন তিনি। সেখানে সঠিক ভাবে মোশন জমা করতে বলে স্পিকার (SPEAKER) বলেছিলেন, ‘এটা রিজেক্ট করছি না’। আরও বলেছিলেন, মঙ্গলবার নতুন করে আবেদনপত্র জমা করলে তা নিয়ে বিএ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এদিনও কাটল না চলতি অধিবেশনে এই বিজেপি বিধায়কদের যোগ দেওয়ার জল্পনা। উল্লেখ্য, ১০ জুন থেকে ১৭ জুন বাদল অধিবেশন। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান