‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, সবং : কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। জোরদার প্রচার সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সবংয়ে মানস ভুইঞার হয়ে প্রচারে এসে বিজেপি ও তৃণমূল প্রার্থীর তফাৎ বোঝালেন তিনি। এদিন তিনি স্পষ্ট বলেন, এখানকার বিজেপি প্রার্থীকে দলের নেতারাই মানছে না। দলীয় কর্মীরাই সমর্থন করছেন না।

এদিন তিনি বলেছেন, এখানকার বিজেপি প্রার্থী মানুষের জন্য নয়, নিজের স্বার্থ চরিতার্থ করতে নেমেছেন। তিনি কখনও সিপিএম, কখনও তৃণমূল, কখনও বিজেপিতে নাম লিখিয়েছেন। সবংয়ের বিজেপির কর্মীরাই তাঁকে মানছে না। নেতা কর্মীরা মানছে না। তিনি লড়াই করার আগেই ১০ গোল খেয়ে গিয়েছেন। ৪ তারিখ ফল প্রকাশের পরে দেখতে পারবেন। অন্যদিকে মানস ভুইঞা কী কী কাজ করেছেন তাও বলেছেন। তিনি ৬ বার নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছেন। ৪৩ বছর মানুষের সেবা করেছেন। রাজনৈতিক পরিসর ছাড়িয়ে নিজের বাড়ি এবং দলীয় কার্যালয়ে বিনা পয়সায় রোগী দেখেন। প্রতিবছর দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করেন। নিজের ক্ষমতা অনুযায়ী অসহায় যুবক-যুবতীদের সাহায্য করেন। 

তিনি আরও বলেছেন, জার্সি পাল্টে সিপিএম এখন বিজেপি হয়েছে। তাঁরা মানুষকে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অমিত শাহকে নিশানা করে বলেছেন, এই বাংলার মাটি, গুজরাটি গুন্ডার কাছে মাথা নত করে না। ৪ তারিখে কলকাতায় থাকার চ্যালেঞ্জ করেছেন। কত ক্ষমতা দেখা হবে। খেলা বিজেপি শুরু করেছে। তৃণমূল শেষ করবে। ২১ দিন পর নির্বাচন কমিশন ও বিজেপি টাটা বাই বাই হবে। যাঁরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাঁদের নাম লেখা রয়েছে। জবাব দেওয়া হবে। এদের ঘাড় ধরে ক্ষমা চাওয়ানো হবে। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?