‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে দোকানের সামনে সাইকেল বা মোটরবাইক রাখার জায়গা নয়, পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহার করতে হবে। ফুটপাথ থাকবে ফুটপাথের মত। এই নিয়ে বারেবারে সতর্ক করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গড়িয়াহাট বাজার পরিদর্শনের সময় সাইকেল রাখা নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এবার সেই সমালোচনার জবাব দিলেন তিনি।

অগ্নিমিত্রা বলেন, বাজারের ভিতরে দোকানের সামনে সাইকেল রেখে দিলে ক্রেতাদের চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাই যেখানে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখানেই সাইকেল, বাইক কিংবা গাড়ি রাখা উচিত। তাঁর কথায়, বাজারের বাইরে যদি পার্কিংয়ের জায়গা থাকে, তাহলে সেখানে যানবাহন রাখার মধ্যেই নিয়ম মেনে চলা হবে। সম্প্রতি গড়িয়াহাট বাজার পরিদর্শনে গিয়ে দোকানের সামনে সাইকেল রাখা দেখে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মন্ত্রীকে। ভাইরাল হওয়া ভিডিয়োয় তাঁকে ওই সাইকেলটি কার, তা জানতে চাওয়ার পাশাপাশি বাজারের মধ্যে সাইকেল রাখার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শোনা যায়। তারপরেই তাঁর বক্তব্যের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার সেই ট্রোলারদেরই জবাব দিলেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেছেন, ‘বাজারের ভিতর সাইকেল ঢুকিয়ে রেখে দিচ্ছে। আমার বক্তব্য, যেখানে দোকান রয়েছে সেখানে সাইকেল রাখবেন না। আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে যদি পার্কিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে সেখানেই সাইকেল রাখতে হবে।

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

শহরের রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত রাখা নিয়েও সাম্প্রতিক সময়ে একাধিকবার সরব হয়েছেন অগ্নিমিত্রা। সল্টলেকে পরিদর্শনের সময় ফুটপাথে গাড়ি পার্কিং এবং নির্মাণসামগ্রী রাখার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। পথচারীদের চলাচলের জায়গা কোনওভাবে দখল করা যাবে না বলে নির্দেশও দিয়েছিলেন। শহরের বিভিন্ন বাজার ও রাস্তা পরিদর্শনের সময় ফুটপাথে গাড়ি পার্কিং এবং নির্মাণসামগ্রী রাখার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। পথচারীদের চলাচলের জায়গা কোনওভাবেই দখল করা যাবে না বলে নির্দেশও দিয়েছিলেন। শহরের বিভিন্ন বাজার ও রাস্তা পরিদর্শনের সময় বেআইনি পার্কিং, ফুটপাথ দখল এবং অপরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিচ্ছেন পুরমন্ত্রী।

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?