Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্যোগ উপেক্ষা করে মাতৃশক্তির আরাধনায় বঙ্গবাসী

বৃষ্টি থেকে বাঁচতে হাতে ছাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে আকাশের মুখ ভার। মৌসমভবনের সতর্কবার্তা। ধেয়ে আসছে ঘূর্নিঝড় সিত্রাং। বিকেলের দিকে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে পথে নামল বঙ্গবাসী। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কালিঘাট থেকে ঠনঠনিয়া- মায়ের মুখ দেখতে সর্বত্র ভিড়। সন্ধ্যা হতেই শুরু হয় আরতি। 

সোমবার ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কায় অনেকেই রবিবার রাতেই পুজোর বাজার সেড়ে রাখেন। তবে সকালেও বাজারে বেশ ভালোই ভিড় ছিল। ফুল-ফল থেকে মিষ্টির দোকান-সর্বত্রই ছিল চূডা়ন্ত ব্যস্ততা। অনেকে সকাল সকাল চলে যান বিভিন্ন শক্তিপীঠে। পুজো দিয়ে চলে আসেন। বহু প্রবীণ-প্রবীণাকেও দেখা গেল মন্দিরে। ভক্তিভরে মাকে তাঁরা পুজো দেন। বিকেলেও আকাশের মুখ ছিল ভার। তবুও মায়ের ভক্তরা চলে যান বিভিন্ন শক্তিপীঠে। রবিবার রাতেই অনেকে তারাপীঠ চলে যান। রাতে হোটেলেই ছিলেন। কেউ রাত কাটান আত্মীয়দের বাড়ি। মন্দিরে পুজো দিয়ে রাতে তারা তারাপীঠেই থাকবেন। সকালে ফেরা।  

গত বছর করোনার কারণে এই সব শক্তিপীঠে প্রবেশ ছিল নিয়ন্ত্রিত। দৈনিক সংক্রমণ অনেকটাই কম হওয়ায় শক্তিপীঠ-সহ বিভিন্ন প্রার্থনাকেন্দ্রে বিধিনিষেধ নেই। তাই, গত বছরের তুলনায় এবছর কালীপুজোতে তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীতীর্থ কালীঘাট –সর্বত্রই ভিড়।

তবে যেটা চোখে পড়ল তা হল সংখ্যাগরিষ্ঠই মাস্কহীন। যেটা স্বাভাবিকভাবেই চিকিৎসকমহলকে কিছুটা উদ্বেগের মধ্যে রেখেছে। কারণ, পশ্চিমবঙ্গ-সহ আটটি রাজ্যে করোনার নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান পাওয়া গিয়েছে। নতুন ভ্যারিয়েন্টে বঙ্গে ১৭জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে বাংলা তৃতীয়স্থানে। অনেকের আশঙ্কা, উৎসব শেষ হলেই দেখা যাবে সার্বিকভাবে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।

তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় বাজি তেমনভাবে ফাটেনি। ফলে, যাঁরা বাজি ফাটানোর জন্য মুখিয়ে ছিলেন, তারা যে হতাশ তা বলাই বাহুল্য।

আরও পড়ুন এখানেই রয়েছে সেই ‘কবিয়াল’ ভোলা ময়রার গ্রাম, রাজবাড়িতে হয় কালীপুজোও

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের