পিলখানা: মূল পাণ্ডাদের ৭ দিনের সিআইডি হেফাজত, আদালত চত্বরেই বিক্ষোভ মৃতের পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার গোলাবাড়ির পিলখানায় এক প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অবশেষে গ্রেফতার মূল দুই অভিযুক্ত। দিল্লি থেকে ২জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।মূল অভিযুক্ত হারুন ও রোহিতের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। অবশেষে সিআইডি এবং হাওড়া সিটি পুলিশের টিম যৌথভাবে এই অভিযান চালিয়ে তাদের জালে তুলতে পেরেছে পুলিশ। অবশেষে মূল অভিযুক্ত হারুন ও রোহিতের সাত দিনের হেফাজতে নিল সিআইডি। পিলখানার প্রোমোটার শফিক খান খুনের মামলায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে শুক্রবার সিআইডি হাওড়া আদালতে হাজির করায়। 

আদালতে আনার খবর ছড়িয়ে পড়তেই শফিক খানের পরিবার ও আত্মীয়স্বজনরা হাওড়া কোর্টের লকআপের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা হাতে পোস্টার নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা বজায় রাখতে হাওড়া সিটি পুলিশের তরফে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের একাংশের দাবি, অভিযুক্তদের তাদের হাতে তুলে দিতে হবে। এই দাবিকে ঘিরে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এখনও সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ২৪ ঘণ্টা কাটার আগেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত হারুন ও রোহিত। তাদের তখন খোঁজ মেলেনি। মূল অভিযুক্তদের পালিয়ে যেতে সাহায্য করার জন্য প্রথমে ৩ জন ও পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। তারপর থেকে খোঁজ চলছিল হারুন ও রোহিতের। অবশেষে খোঁজ করতে করতে দিল্লিতে তাঁদের হদিশ মেলে। সেখানেই তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। 

আরও পড়ুন: নির্বাচন কমিশন বিজেপির দালাল, তোপ মমতার

সিসিটিভি ফুটেজ থেকে মূল অভিযুক্তদের চিহ্নিত করেছিল পুলিশ। কিন্তু কোনওভাবেই নাগালে পাওয়া যাচ্ছিল না তাদের। বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল তাঁরা। অবশেষে গোপন সূত্রে দিল্লিতে হদিশ মেলে তাদের। কেন তাঁরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কী শত্রুতা ছিল ওই প্রমোটারের সঙ্গে সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্ত ওই প্রোমোটারের কাছে মোটা টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় গুলি করা হয়েছে তাঁকে। উত্তর হাওড়ার পিলখানায় শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে