দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

নিজস্ব প্রতিনিধি: আজ, বৃহস্পতিবার রাজ্যের ১৬টি বিধানসভার ১৫২ আসনে ভোট। রয়েছে জঙ্গলমহল, পাহাড়ও। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। আর সেই কথা মাথাতে রেখে সকলকে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’

আরও পডুন: ‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। মোদির পাশাপাশি এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্সে লেখেন, ‘এবারের নির্বাচন রাজ্যের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী নেতৃত্বের সরকারই বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন করা অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ও কাটমানি রাজ থেকে রাজ্যকে মুক্তি দিতে পারে। বাংলার মা ও বোনেদের জন্য একটি সুরক্ষিত বাংলা গড়তে আজ উৎসাহের সঙ্গে ভোট দিন। সকল ভোটার, বিশেষ করে যুবসমাজ, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে আগে ভোট দিন, তারপর জলপান করুন।’

Published by:

Share Link:

More Releted News:

আঙ্গুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ