মোদির ব্রিগেড সভা ভরাতে বিশেষ বন্দোবস্ত রেলের, যাত্রীদের ক্ষোভ চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বাংলায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার জন্য আবার বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে।

এদিকে রান্নার গ্যাসের আকাল নিয়ে বীতশ্রদ্ধ সাধারণ মানুষ। খাওয়া–দাওয়া শিকেয় উঠেছে। গ্যাসের দোকানে দিতে হচ্ছে লম্বা লাইন। একদিকে এসআইআরের লাইন অপরদিকে রান্নার গ্যাসের জন্য লাইন দিয়ে বাংলার মানুষজন এখন ক্লান্ত। এই আবহে পরিবর্তন যাত্রার পর আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেডে সমাবেশ করবে বঙ্গ বিজেপি। এই সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই সমাবেশের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল। বিজেপির ব্রিগেড সমাবেশের জন্য রেল দফতরের বিপুল ব্যয় দেখে মানুষের চোখ কপালে উঠেছে।

অন্যদিকে যেভাবেই হোক মাঠ ভরাতে হবে। তার জন্য প্রত্যেক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। কর্মীরা বসে গিয়েছেন। তাঁদেরকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে। তাই ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মাঠ ভরাতে উত্তরবঙ্গের প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক একটা করে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে রেল। আট বগির ট্রেনে ছয়টি পুরুষ এবং দুটি মহিলাদের জন্য বগি রাখা হয়েছে। এমনকী বিজেপি কর্মীদের জন্য খাওয়া এবং শোবার ব্যবস্থা থাকছে এই ট্রেনে বলে সূত্রের খবর।

তাছাড়া আজ, শুক্রবার সকাল ১১টায় বিশেষ ট্রেন ধূপগুড়ি বিধানসভার বিজেপির কর্মীদের নিয়ে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। এদিন ট্রেন ছাড়ার আগে বিজেপির কর্মীরা চালক এবং সহকারি চালককে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের এই দলীয় তোষণের ঘটনা দেখে স্টেশনে উপস্থিত যাত্রীরা অনেকেই বলেন, ‘‌জনগণের অর্থের এই অপচয় মেনে নেওয়া যায় না।’‌ কেউ কেউ বলেন, ‘‌অগ্রিম টিকিট কেটেও রেলের পরিষেবা অনেক সময় ঠিকমতো মেলে না। অথচ দলীয় সমাবেশের জন্য রেলের এই তৎপরতা অবাক করছে।’‌

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড