পর্যাপ্ত পরিমাণ ভিড় হচ্ছে না, নির্বাচনের বাজারে বিজেপির ব্রিগেড সমাবেশ বিশ বাঁও জলে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁরা উপলব্ধি করেছেন জনসভাগুলিতে পর্যাপ্ত ভিড় হচ্ছে না। আর এই উপলব্ধি করেই ছোট ছোট জনসভা করার কথা ভেবেছেন কেন্দ্রীয় নেতারা। তাই বাংলায় প্রধানমন্ত্রীর একাধিক সভার সূচি তৈরি হলেও তাতে বাদ পড়েছে ব্রিগেড সমাবেশ। বরং বাংলার নানা জেলায় ছোট ছোট সভা করলে ভিড় বাড়বে। এটাই এখন পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন অমিত শাহ বাংলায় এলেও কোনও জনসভা করছেন না। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে পদ্মশিবিরের অন্দরে বলে সূত্রের খবর।

এদিকে বঙ্গ–বিজেপির নেতারা চাইছেন একটা হলেও ব্রিগেড সমাবেশ হোক। যদিও তাতে এখনও সিলমোহর পড়েনি। পরে পড়বে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বাংলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বারবার আসবেন মোদি–শাহ। সেখানে বড় জনসভা করতে গিয়ে যদি ফ্লপ হয় তাহলে সেটা সরাসরি ভোট বাক্সে প্রভাব ফেলবে। তাই এই নির্বাচনে ছোট সভার উপরই জোর দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে ১০টি রাজনৈতিক সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল এবং মতুয়া অধ্যুষিত জেলাগুলিতে প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে এসআইআর পর্বে বিজেপি নেতাদের বিরুদ্ধে তৈরি হয়েছে জনরোষ। মানুষের ভোগান্তি থেকে শুরু করে নাম বাদ এবং শুনানি নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠেছেন বাংলার নাগরিকরা। সুতরাং পর্যাপ্ত ভিড় যে বড় জনসভায় হবে না সেটা টের পেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই এড়িয়ে যেতে চাইছেন ব্রিগেড সমাবেশ বসে সূত্রের খবর। তাই প্রধানমন্ত্রীর সভা–সমাবেশ এবং রোড শোয়ের উপরই বেশি জোর দিতে হচ্ছে বঙ্গ–বিজেপিকে। কারণ বাংলায় দলে উপযুক্ত মুখের অভাব এখনও রয়েছে। সুতরাং নরেন্দ্র মোদিকেই সামনে রেখে এবারও বিধানসভা নির্বাচনে নামতে চলেছে বিজেপি।

এছাড়া রাজ্যের ৮টি স্থানের নাম নিয়ে আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তাতে কয়েকটি জায়গায় জনসভা করার বিষয়টি একেবারে ঠিক হয়ে গিয়েছে। সে জায়গাগুলি হল—শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, হাওড়া, বারাসত, বনগাঁ, জঙ্গলমহল, বসিরহাট এবং মালদহ। তবে এই জায়গাগুলিতে ছোট ছোট সভা করা হবে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও সভা করার কথা আছে মোদি–শাহের। শুধু তাই নয়, বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একইসঙ্গে সংখ্যালঘুদেরও বার্তা দিতে তৎপর হচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ তাঁদের নাম বেশি বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। তবে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ এখন বিশ বাঁও জলে।

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী