রাজ্যে ফের ভোটপ্রচারে মোদি, শিলিগুড়িতে রোড শো প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপির মরা গাঙে বাণ আনতে ফের রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল, রবিবার কোচবিহারে জনসভা করেন তিনি। এবার চলতি ও আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬টি জনসভা করবেন মোদি। এছাড়াও একটি রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আগেই জানানো হয়েছিল বাংলায় ভোটে ১৪টি সভা ও একাধিক রোড শো করবেন প্রধানমন্ত্রী। সেই মতো ভোট ঘোষণার পরই গতকাল থেকেই বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ‘বিজেপিকে ‌গণতন্ত্রের থাপ্পড় দেবেন’‌, শান্তিপুর থেকে কড়া বার্তা দিলেন মমতা

বিজেপি সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল পূর্ব মেদিনীপুরের হলদিয়া, বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের আসানসোলে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। তারপরেই ১১ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি, নদিয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের জঙ্গিপুরে জনসভা রয়েছে তাঁর। এর পরের দিন অর্থাৎ ১২ এপ্রিল উত্তরবঙ্গের শিলিগুড়িতে রোড শো করার কথা রয়েছে মোদির। বিজেপি সূত্রে আগেই জানানো হয়েছিল, কলকাতায় দুটি রোড শো করতে পারেন মোদি। সেই তালিকায় বাড়তি সংযোজন, শিলিগুড়িতেও রোড শো করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। তাই সেখানে বেশি করে প্রচার করতে চাইছেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপিও চাইছে মোদিকে দিয়ে উত্তরবঙ্গে টানা প্রচার করাতে। সেই কারণেই শিলিগুড়িতে বিজেপি প্রার্থীদের হয়ে রোড শো করবেন মোদি।

২০২১-এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। এবারেও শিলিগুড়িতে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ। তাঁর সমর্থনেই রোড শো করবেন মোদি। উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই প্রথম রোড শো করেবন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, অসম থেকে ভোটপ্রচার সেরে আগামী ১২ এপ্রিল শিলিগুড়িতে আসবেন মোদি।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স