রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক রাতেই পরপর পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পোলবা থানার সুগন্ধা এলাকায়। চোরেরা প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, তারপর দোকানের শাটারের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের দাবি, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া-তারকেশ্বর ১৭ নম্বর রাজ্য সড়কের ধারে সুগন্ধা মোড় এলাকায় পাশাপাশি থাকা দুটি ওষুধের দোকান, একটি স্টেশনারি দোকান, একটি গার্মেন্টসের দোকান এবং একটি ফাইনান্স সংস্থার অফিসে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা শাটারের ভাঙা তালা দেখে হতবাক হয়ে যান। পরে ভিতরে ঢুকে দেখা যায় নগদ অর্থ-সহ একাধিক মূল্যবান সামগ্রী উধাও। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, যেখানে চুরির ঘটনা ঘটেছে, সেই স্থান থেকে অল্প দূরত্বেই রয়েছে পুলিশ ক্যাম্প। এছাড়াও যে বহুতলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে, সেই একই ভবনে চোরেরা হানা দিয়েছে। ফলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃনিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

উল্লেখ্য, কয়েক দিন আগেই একই এলাকায় একটি মাংসের দোকান থেকে ছাগল চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও তুলেছেন তাঁরা। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের