সরকারি হাসপাতালে রমরমিয়ে দালালরাজ! পুলিশের জালে আটক ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। রাজ্য সরকার সেগুলি কড়া হাতে দমন করার চেষ্টা করলেও রক্তবীজের মতোই বারবার গজিয়ে উঠছে দুর্নীতির বীজ। তবে এবারেও অভিযুক্তদের নিস্তার মেলেনি। ইতিমধ্যেই আটক করা হয়েছে ৪ জনকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ এই যে সরকারি হাসপাতালে আসা রোগীদের মগজ ধোলাই করে তাঁদের আরও উন্নত পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে ওই দালালরা ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারে পাঠাচ্ছে রোগীদের।

আরও পড়ুনঃ রাজ্যে চিকেনের চাহিদা মেটাতে খুলছে অত্যাধুনিক ফ্যাক্টরি

ঘটনাটি ঘটেছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন মানুষ।‌ এমনকি জেলার বাইরে থেকেও শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসার স্বার্থে এই হাসপাতালে ভিড় জমান সাধারণ মানুষ। সেখানেই চলত এই দালালরাজ। রোগীদের উন্নত পরিষেবার টোপ দিয়ে ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে এনে দিতে পারলেই মিলত মোটা কমিশন। এমনকি নির্দিষ্ট ওষুধের দোকান থেকে রোগীরা ওষুধ কিনলে সেখানেও দালালদের জন্য বরাদ্দ থাকত কমিশন।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

রোগীদের যাতে বেশি দূরে না যেতে হয় সেই কারণে মেডিকেল কলেজের আশেপাশেই গজিয়ে উঠেছিল ওই ডাক্তারদের পার্সোনাল চেম্বার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানকার দালালরা মূলত গ্রাম থেকে আসা রোগীদের টার্গেট করত। তাঁদের সঙ্গে ভাব জমিয়ে কম খরচে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিত। এরপর রোগী রাজি হলে তাঁকে সরাসরি ডাক্তারের চেম্বারে পৌঁছে দিত ওই দালালরা। দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতির গন্ধ পেয়ে নড়েচড়ে বসে কোতোয়ালি থানার পুলিশ। হাসপাতালে অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৪ জনকে আটক করেছে পুলিশ। হাসপাতালের অন্যান্য কর্মীরা পুলিশের কাছে দীর্ঘদিন ধরে চলা এই দালালরাজের বিষয়টি স্বীকার করে নিয়েছে। ইতিমধ্যেই ওই ৪ জনকে জেরা করা শুরু হয়েছে। এই দালার চক্রের মূল মাথা কারা তা জানার চেষ্টা করা হচ্ছে। রমরমিয়ে চলা এই কমিশন ব্যবসার সঙ্গে কোনও বড় গ্যাং জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন