পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

হাড়হিম ঘটনা! পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরা এলাকায়। রাস্তায় গড়াগড়ি খেয়ে স্থানীয়দের চেষ্টায় অবশেষে প্রাণ বাঁচে যুবকের। তবে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তাঁর বাইক। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটা নাগাদ। আহত যুবকের নাম জাহাঙ্গীর। জানা গিয়েছে, ঘটনার সময়ে চাঁচল থেকে কোনুয়া হয়ে বাইকে করে বেজপুরায় যাচ্ছিলেন জাহাঙ্গীর। বেজাপুরা গ্রাম সংলগ্ন একটি ব্রিজের কাছে পৌঁছতেই দুই ব্যাক্তি তাঁর পথ আটকায় বলে অভিযোগ।

প্রথমে তাঁর বাইক থামিয়ে দেওয়া হয়, এরপর তাঁর বাইকে পেট্রোল ঢেলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আগুন লাগার পর জাহাঙ্গীর চিৎকার করতে করতে রাস্তায় গড়াগড়ি খেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপরেই তাঁর চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন। আগুনে বাইকটিও পুড়ে গিয়েছে। এখন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের কারণে জাহাঙ্গীরকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই জাহাঙ্গীর জানিয়েছেন, তিনি ঘটনার সময়ে চাঁচল থেকে বাড়ি যাচ্ছিলেন। ব্রিজের কাছে দুইজন তাঁর পথ আটকে দাঁড়ায়। তাঁকে হাত দেখিয়ে থামতে বলেছিল তাঁরা। সেই কারণে তিনিও দাঁড়িয়ে পড়েছিলেন। তিনি বাইক নিয়ে দাঁড়াতেই তাঁরা তাঁর গায়ে পেট্রোল ঢালতে থাকে। একজন আগুন জ্বালিয়ে দেয়। তিনি ঘটনায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর রাস্তায় গড়াগড়ি খেয়ে কোনক্রমে প্রাণ বাঁচে তাঁর। তবে হামলাকারীরা কারা ছিলেন, সেতা তিনি জানেন না। তবে এটা তাঁর বউয়ের ষড়যন্ত্র বলে মনে হয়েছে। কারণে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। জমি নিয়ে বিবাদ চলছে। মনে হচ্ছে তাঁর স্ত্রীই এই ঘটনা ঘটিয়েছে। 

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের