শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেললেও  জাতীয় দলে ফেরার দরজা ক্রমেই যেন বন্ধ হয়ে আসছে মহম্মদ শামির কাছে। দীর্ঘদিন ধরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। তাঁর দলে ফেরা নিয়ে এবার অন্য ইঙ্গিত দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। তিনি জানালেন, শামি এখনও ঘরোয়া ক্রিকেটে নিজের ছাপ রাখছেন, কিন্তু জাতীয় নির্বাচকদের ভাবনায় তিনি আর আগের জায়গায় নেই। 

২০২৫ সালে শেষবার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শামি। এরপর চোট, ফিটনেস এবং নির্বাচকদের সিদ্ধান্ত, সব মিলিয়ে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন এবং দুর্দান্ত পারফর্মও করছেন। সম্প্রতি ১০০তম প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন এই অভিজ্ঞ পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভারতের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে। তিন ম্যাচের সিরিজ ভারত ২-১ জিতলেও শেষ ম্যাচে ৩৫২ রান তুলেও ম্যাচ হেরে যায় ভারত। এমন পরিস্থিতিতে শামিকে ফেরানোর দাবি উঠলেও দীনেশ কার্তিক সেই সম্ভাবনায় বিশেষ আশাবাদী নন।  ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে শামিকে নিয়ে কার্তিক বলেন, ‘না, আমার মনে হয় আরও পেসার আছে। ভারত তাকে ছেড়ে এগিয়ে গিয়েছে। পেছনে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। তাই আমি শামির দিকে তাকাব না, যদিও সে খুব ভালো বোলিং করেছে।’

আরও পড়ুন: রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্তিকের বক্তব্য, শামি ভাল বল করলেও ভারতীয় দলে এখন একাধিক বিকল্প পেসার রয়েছেন। আর সেই কারণেই তাঁর মতে, শামিকে নিয়ে ফের ভাবার বিশেষ প্রয়োজন নেই। ভারতের বর্তমান পেস বোলিং ইউনিটে রয়েছেন অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। পাশাপাশি গুরনুর ব্রার, অকিব নবি ও অংশুল কাম্বোজের মতো তরুণদেরও সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ধীরে ধীরে নতুন প্রজন্মের বোলারদের তৈরি করার দিকেই নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  তবে শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে এর আগে কিছুটা ভিন্ন সুর শোনা গিয়েছিল। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শামিকে উপেক্ষা করা হচ্ছে এমনটা বলা ঠিক নয় এবং ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূরে। 

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের