ঠাকুরনগর: ‘পুলিশের কাজে বাধা’, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা

‘অশান্তি’-র ঘটনায় দায়ের হয়েছে আরও ৩টি মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল মন্দির বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তা থেকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হয় ধ্বস্তাধস্তি। উত্তেজনার আঁচ পড়ে হাসপাতালেও। কেন্দ্রীয়বাহিনী এবং পুলিশের মধ্যে হয় ধস্তাধস্তি। কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ (POLICE)।

জানা গিয়েছে, চাঁদপুর গ্রামীণ হাসপাতাল ভাঙচুরের ঘটনায় গাইঘাটা বিএমওএইচ-ও একটি মামলা দায়ের করেছেন। ‘অশান্তি’-র ঘটনায় দায়ের হয়েছে আরও ২টি মামলা। তৃণমূলের অভিযোগের তির, বিজেপির দিকে। বিজেপিও পাল্টা অভিযোগ করেছে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থলে আসে কেন্দ্রীয়বাহিনীও। এরপরেই হাসপাতালে ‘দ্বন্দ্ব’তে জড়িয়ে পড়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। পুলিশের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাধা দিয়েছে পুলিশের কাজে।

উল্লেখ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অভিযোগ করেছিলেন, মহিলাদেরকে মেরেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবারের উত্তেজনার পর এখনও থমথমে ঠাকুরনগর। সোমবার খবর এল মামলা দায়েরের। প্রসঙ্গত, অভিষেক গতকাল বলেছিলেন, ৩ মাস ছাড়া ছাড়া ঠাকুরবাড়ির মূল মন্দিরে এসে পুজো দেবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল