তারাপীঠের লজে মহিলা নিয়ে ফুর্তি, পুলিশের হানায় গ্রেফতার লজ মালিক ও এক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম:বীরভূম জেলার তারাপীঠের একটি লজে পুলিশের হানা।তারাপীঠে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল লজ মালিককে।আটক এক মহিলা।বীরভূমের তারাপীঠে(Tarapith) এক বেসরকারি লজে পুলিশ অতর্কিতে হানা দেয়। অভিযোগ, ওই লজে বেআইনি দেহ ব্যবসা চলছিল বলে পুলিশের কাছে খবর ছিল। ঘটনাস্থল থেকে লজের মালিক গৌতম নস্কর(Goutam Naskar) এবং এক মহিলাকে আপত্তিকর জনক অবস্থায় আটক করেছে পুলিশ।সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তারাপীঠের মুণ্ডমালিনীতলায় অবস্থিত ওই লজে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় তারাপীঠ থানার(Tarapith P.S.) পুলিশ। অভিযানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই লজ মালিক ও এক মহিলাকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, পুণ্যতীর্থ তারাপীঠে এই ধরনের কার্যকলাপ ধর্মীয় ভাবমূর্তিকে কলুষিত করছে। প্রশাসনের কাছে তাঁদের দাবি, এমন বেআইনি কাজ যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পেশ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারাপীঠের একাধিক লজে(Lodge) মাঝেমধ্যেই সাদা পোশাকে পুলিশ হানা দেবে। যাতে ধর্মস্থানে এই ধরনের অসামাজিক কাজকর্ম না হয় তার জন্য সব লজ মালিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এর পাশাপাশি পুলিশ স্থানীয় মানুষজনকে এই ধরনের অসামাজিক কাজ যেখানে হবে সেখানে প্রতিবাদ সংগঠিত করার আবেদন জানানো হয়েছে। স্থানীয় হোটেল ও লজ মালিক সংগঠন গুলির সঙ্গে তারাপীঠ থানার পুলিশ খুব শীঘ্রই বৈঠক করবে বলে জানা গিয়েছে। তারাপীঠের হোটেল ও লজ গুলিতে বিভিন্ন করা নিয়মাবলী যাতে ডিসপ্লে বোর্ডে(Displey Board) লাগানো থাকে পুলিশের পক্ষ থেকে সে বিষয়টিও দেখা হবে বলে জানা গিয়েছে।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে