নবাবের শহরে হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের পর্দাফাঁস, পুলিশের জালে দুই মক্ষীরানি

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর:  হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার দুই যুবতী। মুর্শিদাবাদে একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাওয়া যায় বেশ কিছু আপত্তিকর সামগ্রী। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

হোটেলটি মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত। হোটেলটি যে বিবিধ অসামাজিক কাজে ব্যবহৃত হয় সে সন্দেহ আগেই পুলিশের কাছে ছিল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রাত্রি ন’টার দিকে মুর্শিদাবাদ থানার পুলিশ এক তল্লাশি অভিযান চালায়। থানার আইসি-র নেতৃত্বে চালানো এই অভিযানে মধুচক্রের আসর ভাঙে। উদ্ধার হয় দুই যুবতী।

দুই যুবতীকে দেহ ব্যবসার জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গর্ভনিরোধক ওষুধ, মদের বোতল সহ বেশ কিছু জিনিস পাওয়া যায়। একজন পুরুষকেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকায়। অভিযুক্ত হোটেল মালিক পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে ধৃত ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান থানার এক উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশ প্রশাসন জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়ের তদন্ত চলছে। এই ধরনের আরও মধুচক্রের সন্ধান অন্যান্য হোটেলেও হচ্ছে কিনা তাও দেখছে পুলিশ।

প্রশাসনিক সূত্রে বারবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয় যে হোটেল যাতে কোনও অসাধু কাজে ব্যবহার করা না হয় তা দেখতে। এই ঘটনায় তো মালিক নিজেই পলাতক। ফলে পুলিশের সন্দেহ, হয় হোটেল মালিক নিজের এই মধুচক্রের ব্যবসার সঙ্গে যুক্ত, না হয় তিনি সবটা জেনেও কিছু জানাননি।

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

টেনে বের করে পুলিশ পেটানোর হুমকির অভিযোগ হরিণঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ