পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুমারায় জঙ্গল ভ্রমণে এবার থেকে পর্যটকদের খরচ বাড়ছে। এতদিন প্রবেশমূল্য ছাড়াই জঙ্গলে ঘোরার সুযোগ মিললেও আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে ফের চালু হচ্ছে এন্ট্রি ফি। গরুমারায় ঢুকতে মাথাপিছু ২০০ টাকা দিতে হবে। তার সঙ্গে জিপসি সাফারির জন্য মাথাপিছু আরও ৪৮০ টাকা খরচ হবে। অর্থাৎ জঙ্গল সাফারির পরিকল্পনা করলে আগের তুলনায় বাড়তি টাকা গুনতে হবে পর্যটকদের। 

বুধবার নতুন মরশুমে গোরুমারা জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন অবশ্য কোনও প্রবেশমূল্য নেওয়া হয়নি। তবে বন দফতরের নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকে নির্ধারিত ফি দিয়েই জঙ্গলে প্রবেশ করতে হবে। এতদিন পর্যটকদের শুধু জিপসি ও গাইডের খরচ বহন করতে হত। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে প্রবেশমূল্যও। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী নতুন করে এন্ট্রি ফি চালু করা হচ্ছে। এতদিন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও এবার অনলাইনেও টিকিট কাটার সুযোগ থাকবে। গত বছর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রবেশমূল্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই সময় থেকে জিপসি ও গাইডের টাকা দিয়েই গোরুমারা ভ্রমণ করা যাচ্ছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

বনমন্ত্রী মনোজ ওরাওঁর জানান, প্রবেশমূল্য বন্ধ থাকায় বন দফতরের রাজস্বে প্রভাব পড়েছিল। একই সঙ্গে জঙ্গলের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও অর্থের সমস্যা হচ্ছিল। সেই কারণেই ফের এন্ট্রি ফি চালুর সিদ্ধান্ত। অন্যদিকে, নতুন করে টিকিট চালু হওয়ায় পর্যটন ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একাংশ। ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী উজ্জ্বল শীলের মতে, বাজেট ধরে বেড়াতে আসা পর্যটকদের অতিরিক্ত খরচের কারণে অনেকেই সফরের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। তবে শুধু টিকিট নয়, জঙ্গল সাফারির রাস্তা নিয়েও অভিযোগ রয়েছে। লাটাগুড়ি জিপসি সংগঠনের সমীর দেবের দাবি, বেশ কিছু জায়গায় রাস্তার অবস্থা খারাপ এবং খানাখন্দে ভরা। পুজোর আগেই সেগুলি সংস্কারের দাবি জানিয়েছে তাঁরা। গোরুমারার যাত্রাপ্রসাদ, চাপড়ামাড়ি এবং রামসাই-মেদলা ওয়াচটাওয়ার চালু থাকলেও সংস্কারের কাজ শেষ না হওয়ায় চুকচুকি ও চন্দ্রচূড় নজরমিনার এখনও পর্যটকদের জন্য বন্ধ রয়েছে।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন