সার্ভিস রিভালবার দিয়ে বাবা মাকে গুলি করে আত্মহত্যার চেষ্টা সাব ইন্সপেক্টরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নিজের সার্ভিস রিভালবার দিয়ে বাবা মাকে হত্যা করে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক পুলিশের। জঙ্গলমহল ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর বছর বত্রিশের জয়দেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুলি করে বাবা-মাকে খুন করার অভিযোগ উঠেছে। বাবা-মাকে খুনের পর নিজেকেও শেষ করে দিতে চেয়েছিল অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পুলিশকর্মী। মৃতেরা বছর ৬২-র দেবব্রত চট্টোপাধ্যায় ও বছর ৫০-র শম্পা চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, আসানসোলের বাসিন্দা জয়দেব চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম পুলিশ লাইনে সাব ইন্সপেক্টরের কাজ করেন। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে বাবা-মাকে নিয়ে থাকতেন তিনি। বুধবার আচমকাই বাড়িতে ফিরে বাবা-মাকে লক্ষ্য করে নিজের সার্ভিস রিভালবার দিয়ে গুলি করেন ওই সাব-ইন্সপেক্টর। জয়দেব চট্টোপাধ্যায় এর বাড়ি থেকে গুলির আওয়াজ প্রথমে শুনতে পান প্রতিবেশীরা। দ্রুত তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাবা দেবব্রত চট্টোপাধ্যায়, মা শম্পা চট্টোপাধ্যায় ও জয়দেব চট্টোপাধ্যায়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পুলিশ কর্মীর বাবা-মাকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন জয়দেব। পুলিশের প্রাথমিক ধারণা, বাবা-মাকে গুলি করার পর নিজের গলায় গুলি চালায় জয়দেব। বাবা-মায়ের হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কোনও কারণে বেঁচে যান তিনি। গোটা ঘটনার তদন্ত না হওয়ার পর্যন্ত নিশ্চিতভাবে তদন্তকারীরা কিছু বলতে চাইছেন না। পুলিশকর্মীর মৃত বাবা-মায়ের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছিলেন জয়দেব। ছুটির মধ্যে এমন কি ঘটনা ঘটেছিল, যার জন্য বাবা মাকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন জয়দেব। বাবা দেবব্রত চট্টোপাধ্যায় জটিল রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। সেই নিয়ে মানসিক চাপে ছিলেন জয়দেব। এই কারণেই কী হত্যা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা