রক্তের আকাল মেটাতে রক্তদান করলেন পুলিশ সুপার

এইসব রোগীদের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তের আকাল মেটাতে রক্তদান করলেন খোদ পুলিশ সুপার। জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল মেটাতে এগিয়ে এলেন খোদ পুলিশ সুপার। শনিবার দুপুরে জলপাইগুড়ি পুলিশ লাইনে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত একটি রক্তদান শিবিরে একঝাঁক পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে নিজে রক্তদান করলেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

এদিনের শিবিরে পুলিশ সুপারের পাশাপাশি রক্তদান করেন ডিএসপি হেডকোয়ার্টার, ডিএসপি ক্রাইম, আইসি রাজগঞ্জ সহ মোট ৫০ জন পুলিশ কর্মী। প্রসঙ্গত উল্লেখ্য গত দু’বছর ধরে করোনা সংক্রমণের জেরে ব্লাড ডোনেশন ক্যাম্প তেমনভাবে আয়োজন করা হচ্ছে না। আর এর জেরে চরম রক্ত সংকট তৈরী হয়েছে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে। ফলে সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া রোগী সহ হাসপাতালে আসা রোগীরা। আর এইসব রোগীদের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। মোটা টাকার বিনিময়ে চলছে রক্তদান। গত বৃহস্পতিবার আমরা এই প্রতিবেদন তুলে ধরেছিলাম।

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন এখন শীতকাল। এইসময় ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল থাকে। রক্ত এমন একটি জিনিস যা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা একে অপরকে দান করতে হয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আমারা রক্তের আকাল মেটাতে এগিয়ে এসেছি। আজ আমরা ৫০ ইউনিট রক্ত দান করলাম। এখন থেকে রোটেশন করে প্রতিমাসে থানা গুলিতে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের