বাজি বিতর্কের জের, কোচবিহারের পুলিশ সুপারকে সরিয়ে দিল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারের বর্তমান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দিল নবান্ন। দুদিন আগে কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার বাংলোর সামনে বাজি ফাটানোর ঘটনায় নিজে লাঠি নিয়ে মারধর করেন। মহিলাদেরও তিনি মাধ্যম করেন বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার দ্যুতিমান ভট্টাচার্যকে(Duytiman Bhatatcharya) কোচবিহার জেলার পুলিশ সুপার (SP)পদ থেকে সরিয়ে পাঠানো হল রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর (SAP) থার্ড ব্যাটেলিয়ানের কমান্ডান্ট পদে। কোচবিহারের নতুন পুলিশ সুপারের দায়িত্বে এলেন সন্দীপ কারারকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে দীপাবলি রাতে বাজি ফাটানোর অপরাধে শিশু মহিলা সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছিল কোচবিহার জেলার বদলি হাওয়া পুলিশ সুপার।

দ্যুতিমান ভট্টাচার্যর বিরুদ্ধে। ক্লোজ সার্কিট ক্যামেরায়(CCTV) দেখা গিয়েছিল হাফপ্যান্ট পড়ে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে মাথায় ফিফটি বেঁধে কালীপুজোর রাতে নিজের বাংলো থেকে বেরিয়ে মহিলা শিশু এবং স্কুল শিক্ষককে মারধর করছেন তিনি। পরের দিন তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফেটেছে। তার নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছেন মাত্র। কোচবিহার জেলার এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি বৃহস্পতিবার বিকেলে জারি করেন নবান্ন। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই পদে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পশ্চিম ডিসি পদে থাকা সন্দীপ কারারকে(Sandip Kararke) দায়িত্ব দেওয়া হল। অপরদিকে তার পদে পাঠানো হয় সোনওয়ানে কুলদীপ সুরেশকে। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের আইডির সিনিয়র সুপারেনটেনডেন্ট পদে ছিলেন। কালীপুজোর রাতে ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে কোচবিহারের এসপির আচরণের নিন্দা করেছিলেন।

বিরোধী দলনেতা বলেছিলেন , অপ্রকৃতিস্থ অবস্থায় মহিলা ও শিশুদের মারধর করেছেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ঘটনার পরের দিন বিজেপি পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় মানুষজন রাস্তা অবরোধ করে। পুলিশ লাঠিচার্জ করে। স্থানীয় বাসিন্দারা পুলিশ সুপারের বাংলোর সামনে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল সেখানে কোন মহিলা পুলিশ কর্মী ছিল না। এস পি নিজে মারধর করেন। মহিলাদের গায়ে হাত তোলেন।দ্যুতিমান ভট্টাচার্য ঘটনার পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, কালীপুজোর রাতে দশটা এগারোটা , বারোটা বেজে গিয়েছে।তার পরেও বাজির দাপট থামেনি। রাত একটা অবধি বাজি ফেটেছে। একসঙ্গে ৬০ টা পর্যন্ত বাজি ফেটেছে। তার স্ত্রী নিজে কাউন্ট করেছে । নিরাপত্তা রক্ষীরা গিয়ে বারণ করেছে। তাদের কথা শোনা হয়নি। গ্রাহ্য করা হয়নি। তার তার বাংলোয় থাকা কুকুরগুলি আতঙ্কে চিৎকার করে পাগল হয়ে গিয়েছিল।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন, কবে চূড়ান্ত তালিকা?

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা