আর মিলবে না আলু, মাথায় হাত আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য । আর তখনই আলুর সংকটের মুখে পড়তে চলেছে আমজনতা। কারণ শনিবার রাত থেকেই কর্মবিরতিতে নামছেন আলু ব্যবসায়ীরা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি । ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে আলু ব্যবসায়ীদের। সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এই কর্মবিরতির জেরে বেশ কয়েকদিন রাজ্য জুড়ে আলু সংকট দেখা যাবে । তবে এই ঘটনা প্রথম নয়। এরআগে এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর তখন দাবি করা হয়েছিল, অন্য রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সেইজন্য টানা পাঁচ দিন আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দিয়েছিল। তবে শেষ মুহূর্তে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তও নেন আলু ব্যবসায়ীরা।

শুক্রবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিটির তরফে জানান হয়েছে, ব্যবসায়ীদের তরফে কোয়ালিটি অনুযায়ী কেজি প্রতি ২৩ টাকা থেকে ২৫ টাকা দামে নভেম্বর মাস পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহের লিখিত ভাবে প্রতিশ্রুতি দেওয়া  হয়। তবে  প্রশাসনের তরফ থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য কোন নির্দেশিকা জারি হয়নি ।  তাই আলু ব্যবসায়ীদের বিপাকে পড়তে হচ্ছে। সেইজন্য এদিন রাত থেকে কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ীরা।  

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ