মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিমা শিল্পীদের আবেদন চালু হোক ‘মৃৎশিল্পী ভাতা’

Share:

নিজস্ব প্রতিনিধি,বুলবুলচন্ডী: বাজারে সমস্ত জিনিসের দাম বেড়ে গিয়েছে। প্রকৃতি অনেকটাই বিমুখ। এই পরিস্থিতিতে এ বছর দুর্গা প্রতিমা করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তাই মুখ্যমন্ত্রীর কাছে প্রতিমা শিল্পীদের আবেদন তাদের পাশে দাঁড়ান মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাদের জন্য চালু হোক ‘মৃৎশিল্পী ভাতা’।আর মাত্র হাতেগোনা কয়দিন তারপরে বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায়। ইতিমধ্যে জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ। বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যেমকেন্দুয়া কুমোরটুলির নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মৃৎশিল্পী উৎপল সিংহ(Utpal Sinha) প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন।

এ বছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ।এবছর থিমের প্রতিমা তৈরির কাজ দুটি থিমের প্রতিমাসহ মোট ১৬ টি প্রতিমা তৈরি করেছেন তিনি। দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ । কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। সেভাবে মিলছেনা মাটি,শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকাই সমস্যা পড়তে হচ্ছে। রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলের পাচ্ছেন ভাতা। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে মৃৎশিল্পী উৎপল বাবু বলেন, মুখ্যমন্ত্রীর(CM) কাছে আবেদন জানাই গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোন ভাতা নেই।

নিজের উপার্জনে উপর সংসার চালাতে হচ্ছে। শিল্পীদের একদিন অসুস্থ বা এক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের।মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সরকার মৃৎশিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের। অনেকের জীবন বাচবে উপকৃত হবে প্রতিমা গড়ার কাজে যুক্ত শিল্পীরা ।

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার