‘‌শুনছি অনেকেই ধর্নার প্রতিযোগিতায় নেমে পড়েছে’‌, সিপিএমকে ঠুকলেন প্রতীক উর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন। আগামীকাল শুক্রবার মেট্রো চ্যানেলে দুপুর ২টো নাগাদ ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এমন পরিস্থিতিতে পড়ে বিধানসভা নির্বাচনের আগে কল্কে পেতে চাইছে সিপিএম। তাই তারাও পথে নেমে পড়েছে। এই ঘটনাকেই এবার ঠুকলেন প্রাক্তন সিপিএম নেতা প্রতীক উর রহমান।

এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ঘেরাও করেছে সিপিএম। রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় বসে আওয়াজ তুলছেন সেলিম–মীনাক্ষীরা। অথচ যখন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন তখন তার সমালোচনা করেছিল সিপিএম। এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন সুর সপ্তমে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন কৌশলে বিজেপিকে ইন্ধন জুগিয়েছিল সিপিএম। আর এখন যখন মানুষের অধিকার রক্ষার স্বার্থে ধর্নায় বসছেন তখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সিপিএম। এই ঘটনা নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় প্রতীক উর রহমান লিখেছেন, ‘‌তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। শুনছি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে।’‌

অন্যদিকে সিপিএম ছেড়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। তারপর থেকেই সিপিএমকে তুলোধনা করছেন তিনি। তবে এবার প্রতীক উর নাম পর্যন্ত নেননি। কিন্তু খোঁচা ঠিক লালপার্টিকেই দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। বৈধ ভোটারের নাম বাদের প্রতিবাদেই ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

তাছাড়া এই নাম বাদ এবং বিচারাধীন থাকায় আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকে। যা নিয়ে আগেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এবার কলম ধরলেন প্রতীক উর রহমান। সিপিএম নেতারা এখন দাবি তুলেছেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ধর্না বিক্ষোভ চলবে। তাই সিপিএমকে ঠুকে ফেসবুকে পোস্টে প্রতীক উর লেখেন, ‘‌আবার প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ৬ তারিখ এসআইআর ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। জয় বাংলা।’‌

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?