শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি বঙ্গে, ভাসবে উত্তরবঙ্গ

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভ্যাবসা গরম থাকবে। তবে তার পরেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে(South Bengal) বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলছে। তবে ঝড়ের গতি হোক কী বৃষ্টির তেজ, দুটোই ক্রমশ পড়তির দিকে। আর ঝেঁপে বৃষ্টি না হওয়ার দরুণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভ্যাবসা গরম। আগামী আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভ্যাবসা গরম থাকবে। তবে তার পরেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার(Pre Monsoon) বৃষ্টি শুরু হয়ে যাবে। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে আগামী শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি(Rain) শুরু হয়ে যাবে ডুয়ার্সের বুকে। তারপর ক্রমশ তা ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গের বুকে। আগামী সপ্তাহের বুধ কী বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন কিছুটা হলেও এই ভ্যাবসা গরম থেকে রেহাই মিলবে।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর এটাও জানিয়েছেন, প্রাক বর্ষার বৃষ্টিতে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলার ইসমালপুর মহকুমায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তুলনামূলক ভাবে কম বৃষ্টি হবে রাজ্যের অনান্য এলাকায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনিতেই দিল্লির মৌসম ভবন থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবারে বর্ষার বৃষ্টি স্বাভাবিক হিসাবে গণ্য হলেও উত্তরবঙ্গে(North Bengal) স্বাভাবিকের থেকে বেশি ও দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। কার্যত সেই প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে প্রাক বর্ষার বৃষ্টির ক্ষেত্রেও। উত্তরবঙ্গে এখনও যতটা ঝড়বৃষ্টি হয়েছে তার অনেক অনেক কম ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বুকে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে কালবৈশাখীর ঝড়বৃষ্টি। তবে খুব ঝেঁপে বৃষ্টি কোথাও হবে না।

ভ্যাবসা গরমের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই পারদ কার্যত ঊর্ধ্বমুখী হয়েছে। সকাল থেকেই ঘামে ভিজছেন আমজনতা। চড়া রোদের পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। বৃহস্পতিবার কলকাতার(Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশেপাশে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ। আগামী ৭২ ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারা উর্ধমুখী থাকবে। ফলে গরম বেশি অনুভূত হবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই তাপমাত্রা বৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি