এই মুহূর্তে

প্রেমিকের সঙ্গে সম্পর্কের জেরে ‘অন্তঃসত্ত্বা’, স্বামী-সন্তান ছেড়ে ধর্নায় বধূ

নিজস্ব প্রতিনিধি: কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন স্বামী। সেই সুযোগে অবিবাহিত এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এরলাকার এক বধূ। আর সেই প্রেমিক সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইতে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে তাঁর বাড়ির সামনে ধর্নায় বসলেন বধূ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে ময়না থানার রায়চক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়না থানার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা ওই যুবতীর সঙ্গে তিন বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নারায়ণদীঘি গ্রামের এক যুবকের বিয়ে হয়। স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তাদের দু’বছরের একটি ছেলে আছে। মাস ছ’য়েক আগে ফেসবুকের মাধ্যমে ময়না থানার রামচক গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই যুবতীর। অবিবাহিত ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। যা গরায় শারীরিক সম্পর্কে। তরুণীর অভিযোগ, প্রেমিক ইদানিং তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে চাইছেন। দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। আর সেই আক্রণে সোজা তাঁর বাড়ির সামনে হাজির হয়ে ধর্নায় বসেন তিনি। দ্যহর্নায় বসা ওই তরুণীর দাবি, প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

এই ঘটনার খবর পৌঁছয় ময়না থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ প্রেমিক ও ওই বধূকে আটক করে থানায় নিয়ে যায়। দুজনের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানার চেষ্টা করেন তদন্তকারীরা। ওই বধূ অন্তঃসত্ত্বা কিনা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। যদিও পরে তরুণী দাবি করেন, তিনি অন্তঃসত্ত্বা নয়। প্রেমিককে পাওয়ার জন্য তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলেন। পুলিশের তরফে দু’পক্ষকে নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করে দুজনকেই বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। এই ঘটনা নিয়ে ময়না থানার পুলিশ আধিকারিক গোপাল পাঠক বলেন, দু’পক্ষকে বুঝিয়ে আপাতত বাড়ি পাঠানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ