ভেসেছে ঘর, সদ্যোজাতকে নিয়ে নার্সিংহোমেই প্রসূতি, চাঁদা তুলে মেটানো হল বিল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে বিপর্যয়ে ভেসে গিয়েছে সবকিছু। মাথাগোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। নার্সিংহোমেই সদ্যোজাতকে নিয়ে ছিলেন প্রসূতি। বিল মেটানোর পরিস্থিতিও নেই। মানবিকতার খাতিরে এগিয়ে এলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়ারা। নিজেদের রোজগার থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রসূতির হাতে তুলে দিলেন তাঁরা। চাঁদা তুলে নার্সিংহোমের বিল মেটানো হয়েছে।

মানবতা যে এখনও শেষ হয়ে যায়নি, ফের প্রমাণ করলেন হাসপাতালের চিকিৎসক, নার্সরাই। বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। নার্সিংহোম থেকে বেরিয়ে কোথায় যাবেন সেই চিন্তার পাশাপাশি বিল মেটানোর বিষয়টিও ছিল। কোথা থেকে নার্সিংহোমের বিল দেবেন? ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েতের বেতগাড়া খাটোরবাড়ির বাসিন্দা বিমল রায় ও কল্পনা রায়। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা। কিন্তু দুঃখের বিষয়, সন্তানকে নিয়ে ঘরে ফিরতে পারছেন না।

নার্সিংহোমের চিকিৎসক, নার্স ও আয়াদের প্রচেষ্টায় মেটানো হয়েছে বিল। এরপরেই স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে ময়নাগুড়ির টেকাটুলি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রেখে আসেন। বাবা মা ও ভাই বোনকে নিয়ে জলঢাকা নদীর বাঁধের ওপরে ত্রাণশিবিরে রয়েছেন। সন্তান ও স্ত্রীকে ছাড়াই থাকতে হচ্ছে। কতদিন এইভাবে চলবে তা জানেন না। চিঁড়ে মিলে কাজ করে সংসারের দিন গুজরান হত। আগামীদিনে কীভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছেন না এই দম্পতি। গত সপ্তাহে টানা বৃষ্টিতে ধসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকা। তারমধ্যে রয়েছে ময়নাগুড়ির এই পরিবার। জীবনে খুশির সময়েও আনন্দের জোয়ারে ভাসার পরিবর্তে চোখের জলে ভাসছে তাঁরা। পরিবারে নতুন অতিথি এসেছে। তাকে ঠিক মতো স্বাগত জানাতেও পারেনি তাঁরা। এই দুর্দশা কবে কাটবে তা কেউ জানে না।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?