গঙ্গাসাগর মেলায় ১ কোটির পুণ্যার্থীর সম্ভাবনা, চিন্তা বাড়াচ্ছে মুড়িগঙ্গার চর

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর : সামনেই গঙ্গাসাগর মেলা। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য সরকার। সমস্ত দিক সঠিকভাবে পালন করতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এবার থাকবে ১৮টি অস্থায়ী দমকলকেন্দ্র ও ৫০টির বেশি ইঞ্জিন। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে দমকলের কর্মী–সহ বুলেট বাইক।

ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা ঘিরে জোরদার প্রস্তুতি রয়েছে। পুণ্যার্থীর সমাগম সামলাতে এবং মেলা যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তার জন্য এখন থেকেই কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।জানা গিয়েছে, এবার মেলায় অগ্নি নির্বাপন ব্যবস্থা বেশি জোরদার রাখা হয়েছে। আগুন নেভাতে নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপ লাইনের জল ব্যবহার করার ব্যবস্থা রাখা হয়েছে। সাগরমেলা মাঠ, কচুবেরিয়া, হারউড পয়েন্ট, বেনুবন ও নামখানা পয়েন্টে জনস্বাস্থ কারিগরি দফতরের পাইপলাইন থেকে জল ব্যবহার করবে দমকল। জানা গিয়েছে প্রায় ৩০০ অতিরিক্ত পয়েন্ট তৈরি করা হয়েছে।

অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তার সঙ্গে হাজির ছিলেন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিকরা। কচুবেড়িয়াতে যে সকল জেটিও জলাধারের ব্যবস্থা রাখা হয়েছে, সেগুলি ঘুরে দেখেছেন দমকলমন্ত্রী। জানা গিয়েছে সাগরে স্থায়ী দমকল কেন্দ্র রয়েছে। প্রতিবছরের মত এ বছরও অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হয়েছে। কোনরকম দুর্ঘটনা ঘটলে যাতে জলের সমস্যা না হয় তার জন্য ২২৪ টি হাইড্রেনের ব্যবস্থা করা হয়েছে। জলের ব্যবস্থা রাখার জন্য ১ লক্ষ ৩৬ হাজার লিটার করে ১১টি রিজার্ভার বসানো হয়েছে। তবে চিন্তা বাড়িয়েছে মুড়ি গঙ্গার চড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ধারাবাহিক ড্রেজ়িংয়ের ফলে সুফল মিলতে শুরু করেছে।পূণ্যার্থীদের যাতায়াত মসৃণ করতে সাগর দ্বীপে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা মেরামতি ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা