মিড ডে মিল রান্নার সময়ে প্রেশার কুকারের সাঙ্ঘাতিক বিস্ফোরণ, আহত ২ মহিলা কর্মী

মিড ডে মিল রান্না করার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রেশার কুকার বিস্ফোরণ হয়ে আহত দুই কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিড ডে মিল রান্না করার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রেশার কুকার বিস্ফোরণ হয়ে আহত দুই কর্মী। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার শান্তিনগর বিবেকানন্দ নগর JSFP প্রাইমারি স্কুলে। স্কুলে প্রায় ২০০ জন পড়ুয়া আছে। জানা গিয়েছে, আজ সকালে পড়ুয়াদের জন্যে মিড ডে মিলে ডাল, ঘুগনি রান্না করা হচ্ছিল। প্রথমে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করা হয়। এরপর ঘুগনির জন্যে মটর সেদ্ধ করা হচ্ছিল। সেই সময়েই বিকট আওয়াজ হয়ে প্রেশার ঢাকনা ছিটকে পড়ে যায়, সেই সময় সামনে যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁদের চোখে-মুখে ফুটন্ত ডাল ছিটকে আসে।

আহত হন মিড ডে মিলের দুই মহিলা কর্মী মিলি দত্ত এবং আরতি লোহা। তাঁদের চিৎকার শুনে ছুটে যান স্কুলের প্রধান শিক্ষিকা এবং বাকি শিক্ষক-শিক্ষিকারা। ছুটে আসেন আশেপাশের লোকজনও। তড়িঘড়ি ওই দুই মহিলা মিড ডে মিল কর্মীকে গুরুতর আহত অবস্থায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা এখন চিকিৎসাধীন।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, যাঁরা দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের একজনের কপালে সেলাই পড়েছে। গ্যাসের ওভেন নষ্ট হয়ে গিয়েছে। তবে কোনও পড়ুয়া এই ঘটনায় আহত হয়নি। এটাই স্বস্তির। তবে আচমকাই প্রেশার কুকার বিস্ফোরণ হল কী করে? এ বিষয়ে শিক্ষিকা জানিয়েছেন, হয়তো কোনও কারণে রান্নার সময়ে প্রেশার কুকারের ঢাকনা ঠিকভাবে লাগানো হয়নি। বা অন্য কোনও সমস্যাও থাকতে পারে। তাই দুর্ঘটনাটি ঘটেছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা