অপেক্ষার অবসান! পুজোর আগেই প্রকাশিত হতে চলেছে টেটের ফল, কখন ফলপ্রকাশ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে সুখবর। শিক্ষকতার চাকরি-প্রার্থীদের জন্য মহালয়ার পরেই ভালো খবর পেতে চলেছেন টেট পরীক্ষার্থীরা। বুধবারে প্রকাশিত হতে চলেছে ২০২৩ এর টেস্ট পরীক্ষার ফলের সময়। দীর্ঘদিনের অপেক্ষার পর সেই অবসান ঘটতে চলেছে। ফলপ্রকাশ ঘিরে পরীক্ষার্থীদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল চারটের পর ফল প্রকাশের সময়সীমা জানিয়ে দেওয়া হবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছিল প্রাথমিকের টেট। এই পরীক্ষায় প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন। দীর্ঘদিন হয়ে গেল ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ সঞ্চার হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে। কয়েক দিন আগেও কলকাতার রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন তারা। সেই টেট পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ঠিক কখন ফল প্রকাশ করা হবে তা জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেটের ফল প্রকাশ হয়ে যাওয়ার পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওবিসি জটিলতার কারণেই আটকে ছিল ফল প্রকাশ। সেই সমস্যা মিটেছে। তাই এবার প্রকাশিত হতে চলেছে টেটের ফল। ফল প্রকাশ হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। রাজ্যের কোন জেলায় কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে তার জন্য রাজ্যের অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হয়েছে। কয়েকদিন আগেই রেজাল্ট প্রকাশের দাবিতে ফের পথে নেমেছেন ২০২৩ সালের টেট পরীক্ষার্থীরা। তাঁদের প্রশ্ন ছিল, এখন ওবিসি ইস্যু নেই। তাহলে কেন বিলম্ব করা হচ্ছে ফলপ্রকাশ করতে?

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের