শুক্রবার প্রাথমিক টেটের ফল প্রকাশ হতে পারে

ইতিমধ্যে টেটের চূড়ান্ত উত্তরপত্র নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেট ২০২২ (Primary TET 2022) এর ফল শুক্রবার (Friday) প্রকাশ করতে পারে পর্ষদ, এমনটাই খবর সূত্রের। ইতিমধ্যে টেটের চূড়ান্ত উত্তরপত্র নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। বৃহস্পতিবার সন্ধ্যায় পর্ষদের তরফে উত্তরপত্র (Answer Sheet) প্রকাশ করা হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবারই সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ এর প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করার পর শুক্রবার দুপুর ১টা নাগাদ প্রাইমারি টেটের ফল প্রকাশ করতে পারে। অন্যদিকে পর্ষদের তরফে জানানো হয়েছে টেটের প্রশ্নপত্রে যে চারটি প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল সেই চারটি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। পরীক্ষার পর প্রশ্নের এই ভুল নিয়ে সরব হয়েছিল পরীক্ষার্থীরা। এরপর বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চার প্রশ্নে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নতুন করে কোনও বিতর্কে না জড়াতে চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদের এক আধিকারিক জানান, প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর পর যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোন বিভ্রান্তি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই উত্তরপত্র প্রকাশ করেছে পর্ষদ। পাশাপাশি প্রশ্নে তথ্যগত ভুল বা ছাপাগত ভুল নিয়েও বিস্তারিত জানানো হয়েছে সেই উত্তরপত্রে। উল্লেখ্য গত গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষায় বসেছিলেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে কড়া নিরাপত্তায় পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা