পঞ্চায়েত ভোটে গড় পুনরুদ্ধারে মালদায় সভা করতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধি!

পঞ্চায়েত ভোটের আগেই রাজীব তনয়াকে এনে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরকত গনি খান চৌধুরীও আর নেই, মালদায় কংগ্রেসের সুদিনও অতীত। বরং গত বছর চারেক ধরে চলছে দুর্দিন। সেই দুঃসময় কাটাতে গান্ধি পরিবারকেই আঁকড়ে ধরছে মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। দলের নিচুতলার কর্মী-সমর্থকদের মানসিকভাবে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধিকে এনে সভা করানোর পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত ভোটের আগেই রাজীব তনয়াকে এনে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

বরকত গনি খান যতদিন বেঁচে ছিলেন ততদিন আমের শহর মালদা ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি-কোনও দলই দাঁত বসাতে পারেনি। কিন্তু গনির জেলায় গত পঞ্চায়েত ভোট থেকে শুরু হয়েছিল শতাব্দী প্রাচীন দলের দুর্দিন। লোকসভা ভোটে কোনও ক্রমে দক্ষিণ মালদা আসনে জয় পেয়েছেন আবু হাশেম খান চৌধুরী। কিন্তু বিধানসভা ভোটে শুন্য হাতেই ফিরতে হয়েছিল সোনিয়া গান্ধির দলকে। অধিকাংশ নেতা-কর্মী দলের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে বিজেপি-তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। ফলে একদা নিজেদের গড়েই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কংগ্রেস।

মঙ্গলবার দক্ষিণ মালদার সাংসদ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগেই প্রিয়াঙ্কা গান্ধিকে এনে সভা করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার পরেই দিনক্ষণ ঠিক করা হবে। ইন্দিরা গান্ধি সম্পর্কে জেলার মানুষের একটা আবেগ রয়েছে। সেই আবেগ ছুঁতেই ইন্দিরার নাতনিকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত হয়েছে।

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট