খোলামেলা পোশাক পরে কাজ খোয়ালেন আইটেম শিল্পী,প্রতিবাদে রাস্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: আইটেম সঙ গাওয়ার জন্যে কয়েকমাস আগে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছিল সোদপুরের দুই মহিলা শিল্পীকে। এমনকি দুষ্কৃতিরা রডের বাড়ি দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয়। এবার সেই শিল্পীরাই কাজ খোয়ালেন খোলামেলা পোশাক পরে অনলাইনে পোষ্ট দেওয়ার জন্যে। এমনকি বিভিন্ন সোশাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেনউত্তর ২৪ পরগনার সোদপুরের(Sodepur) দুই মহিলা শিল্পী ও উঠতি মডেল শ্রী ভদ্র এবং সন্নতি মিত্র।

এর প্রতিবাদে তারা নিউটাউনের(Newtown) রাস্তায় প্রতিবাদ মিছিল করেন হাতে পোস্টার নিয়ে। শ্রী ভদ্র জানান, ২০১৭ সালে মিস কলকাতা হয়েছিলেন। তারপর থেকে কয়েকটি অনলাইন সংস্থায় কাজ করছেন। তার বান্ধবী সন্নতি মিত্রও এই সংস্থাতেই কাজ করছিলেন। গত শনিবার হঠাৎ করেই তারা যে অনলাইন বিজনেস অ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেন সেখান থেকে নোটিশ পাঠানো হয়। এবং বরখাস্ত করা হয় কাজ থেকে।

তাদের অপরাধ খোলামেলা পোশাক পরে একটি পোস্ট করা।’ তিনি বলেন, বিনোদন জগতে থাকার জন্য তাদের প্রয়োজন মতো নানা ফ্যাশানেবেল ও স্টাইলিস্ট পোশাক পরতে হয়। তার জন্য অনেক সময় সমাজ ও আত্মীয় পরিজনের কাছ থেকেও নানা কটূক্তি শুনতে হয়েছে।অথচ সেই মানুষ গুলোকেই দেখা গেছে টিভিতে বা সিনেমাহলে খোলামেলা আইটেম সঙ দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে।

তিনি বলেন,ঘরে বসে অনেক কেঁদেছি আর নিজের মনকে বুঝিয়েছি। ধনী তারকা বা তারকা পুত্রকন্যাদের পোশাক নিয়ে মানুষের আপত্তি নেই। অথচ তাদের মতো স্ট্রাগেলিং আর্টিস্টরা কিছু করলেই আপত্তি। সন্নতি মিত্র জানান, যেই অনলাইন সংস্থাগুলি তাদের নোটিশ পাঠিয়েছে সেই সংস্থাগুলিই উরফি জাভেদ বা রণবীর সিংহ এর ছবিতে কখনোই কোনো আপত্তি খুঁজে পান না। তারা অপ্রতিষ্ঠীত স্ট্রাগ্রেলিং শিল্পী তাই তাদের রুটি রুজি ছিনিয়ে নেওয়া অনেক সহজ। তিনি বলেন, ‘আমরা কখনো এভাবে আটকে থাকবো না।’ তাই ২০২৩ সালে দাঁড়িয়েও এই বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই লাগাতার চলবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল