সরকারি স্কুলে শুরু পুজোর ছুটি, বেসরকারি স্কুল ও অফিসগুলিকে বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেবীপক্ষে নিম্নচাপের গর্জন, ভাসছে গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তা কার্যত পরিণত হয়েছে নদীতে। প্রবল দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এনেছেন পুজোর ছুটির দিনক্ষণ। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকেই সরকারি স্কুলে শুরু হয়ে গেল পুজোর ছুটি। বেসরকারি স্কুলগুলির কাছেও দু’দিন ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বেসরকারি অফিসগুলিকে আগামী দুদিন ওয়ার্ক ফ্রম করানোর অনুরোধ করেছেন। প্রবল দুর্যোগের কারণে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

আইসিএসই (ICSE) এবং সিবিএসই (CBSE) স্কুলে অন্তত দুদিনের ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি অফিসগুলিতে আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোমের অনুরোধ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দুদিন অনলাইন ক্লাস করানোর বিষয়ে ভেবে দেখতে বলেছেন। সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলোকে দুদিন ছুটি দেওয়ার অনুরোধ।

এদিকে প্রবল দুর্যোগে কলকাতায় এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই বিষয়ে সিইএসসি’র মুখ্যমন্ত্রী দায় চাপিয়েছেন। তিনি বলেছেন, “এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সিইএসসি ঠিক মতো কাজ করছে না। পুজোর আগে এতগুলো প্রাণ চলে গেল। জীবনের বিকল্প অর্থ হয় না। তারপরেও বলছি রাজ্য সরকার মৃতদের পরিবারের পাশে আছে।” মুখ্যমন্ত্রীর সঙ্গে সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েন্দার কথা হয়েছে। পুজোর আবহে মৃত্যুর ঘটনা ঘটেছে যা অত্যন্ত মর্মান্তিক। বিদ্যুৎস্পৃষ্টদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বলেছেন ক্ষতিপূরণও দেওয়া হবে। এই দুর্যোগে সৃষ্ট সমস্যার জন্য ডিভিসিকে দায়ী করেছেন মমতা। বলেছেন, এবার বৃষ্টি অস্বাভাবিক। তার মধ্যে ১৫ বছর ড্রেজিং করে না ডিভিসি। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ও মর্মান্তিক মৃতদের পরিবারের আমার সমবেদনা রইল।”

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস