চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোখ নষ্টের শাস্তি, ১০ লক্ষের জরিমানা, ধার্য করল ক্রেতা সুরক্ষা আদালত

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি হাসপাতালের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ভুল চিকিৎসায় ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল বীরভূম(Birbhum) জেলার সিউড়ি সদর মহকুমার দুবরাজপুরের(Dubrajpur) কল্যাণপুর ডাঙ্গালপাড়ার বাসিন্দা চাঁদমনি ওরাংয়ের। সেটাও ৯ বছর আগে। এবার সেই ঘটনার জেরেই একটি বেসরকারি হাসপাতালকে(Private Hospital) ১০ লক্ষ টাকার জরিমানা(10 Lakhs Rupees Compensation) ধার্য করল সিউড়ির ক্রেতা সুরক্ষা আদালত(Suri Consumer Protection Court)। দৃষ্টি না ফিরলেও আদালতের বিচারে ভরসা যে ফিরতে পারে, তার দৃষ্টান্তও স্থাপিত হল। আদালত জানিয়েছে, জরিমানার ১০ লক্ষ টাকা দেওয়া হবে চাঁদমণিকে।

চাঁদমনি ওরাং নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ। তাঁর ডান চোখের সমস্যা দীর্ঘদিনের। কিন্তু আর পাঁচটা খেটে খাওয়া মানুষের মতো তাঁরও নিজের শরীরের দিকে খেয়াল রাখার কোনও অবকাশ ছিল না। ২০১৪ সালের কোনও একদিন পাড়াতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে কয়েকজন কর্মী তাঁর বাড়িতে আসেন। হাসপাতাল কর্মীরা চাঁদমনির চোখ অত্যন্ত খারাপ পরিস্থিতিতে রয়েছে বলে দাবি করেন। এরপর ওই রাতেই বাড়ির অন্যান্য সদস্যদের অজান্তেই চাঁদমনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর ডান চোখ অপারেশন করা হয়। চাঁদমনিদেবী বাড়ি ফিরে বুঝতে পারেন, তাঁর চোখের ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। সেই যন্ত্রণা সময়ের সঙ্গে সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরপর ফের তিনি ওই হাসপাতালটিতে যান। সেখানকার কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা তাঁকে সিউড়ি সদর হাসপাতালে রেফার করে দেন।

পরে চাঁদমনিদেবী দুর্গাপুরের নামী একটি চক্ষু হাসপাতালের দ্বারস্থ হন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে বলেন, হয় দ্রুত চোখটি তুলে ফেলতে হবে, না হলে আরও গুরুতর সমস্যা আসন্ন। এরপর বাড়ির অন্যান্য সদস্যদের অনুমতি নিয়ে তাঁর ওই চোখটি ফের অপারেশন করে তুলে ফেলা হয়। সেই থেকেই তাঁকে একটি মাত্র চোখেই দেখতে হয়। ওই বছরই তিনি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। কেবলমাত্র রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমার সুবিধা তুলতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দুবরাজপুরের স্থানীয় হাসপাতলটি সে সময়ে চোখ অপারেশন করেছিল বলে অভিযোগ করা হয়।

দীর্ঘ ৯ বছর ধরে আদালতের চক্কর কাটতে থাকতে চাঁদমনিদেবী। শেষে সিউড়ির ক্রেতা সুরক্ষা আদালতের ভারপ্রাপ্ত সভাপতি তথা সদস্য বিচারক সুদীপ মজুমদার ও আর এক বিচারক শাশ্বতী সাহার বেঞ্চ এই মামলার রায় দেন। মনুসংহিতা সহ সুপ্রিম কোর্টের একাধিক মামলার রায় উল্লেখ করে তাঁরা এই রায় দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। চাঁদমনিদেবীকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা ৪৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

চারজন বাউন্সারকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী, মহারাষ্ট্র থেকে বাংলায় কেন?‌

‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

মালদার তিনটি ডিসি আর সি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

হুডখোলা গাড়িত চেপে ভোটপ্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ