কংগ্রেসের দুর্গ রক্ষা নাকি জোড়াফুলের জয়, তাকিয়ে দক্ষিণ মালদার জনতা

২০০৯ সাল থেকেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র রয়েছে কংগ্রেসের দখলে। কিন্তু সংশয় থাকছে এই আসন আর কংগ্রেসের দখলে থাকবে কিনা তা নিয়েই।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলাটি দীর্ঘকালের কংগ্রেসি দুর্গ। কিন্তু সেই কংগ্রেসই(INC) বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এ রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব এখন তাই দুই লোকসভা কেন্দ্রের দুই সাংসদের মধ্যে দিয়ে। সেই দুই সাংসদ আগামী দিনে বাংলায় কংগ্রেসের অস্তিত্ব ধরে রাখতে পারবে কিনা তা সময়ই বলবে, তবে এখন দক্ষিণ মালদার জনতা এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে, সেখানকার লোকসভা কেন্দ্রে(Malda Dakshin Constituency) এবারেও কংগ্রেস জয়ী হবে নাকি সেখানে ফুটবে জোড়াফুল। মালদা জেলায় ২০০৯ সাল থেকে ২টি লোকসভা কেন্দ্র রয়েছে। মালদা উত্তর ও মালদা দক্ষিণ। ২০০৯ সাল থেকেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র রয়েছে কংগ্রেসের দখলে। আরও বলা ভাল গনি খানের পরিবারের দখলে। ২০০৯ সাল থেকেই এখানকার সাংসদ হিসাবে কাজ করছেন আবু হাসেম খান চৌধুরী। যদিও কংগ্রেস এবার আর তাঁকে টিকিট দেয়নি, টিকিট দিয়েছে তাঁর ছেলে ইশা খান চৌধুরীকে। কিন্তু সংশয় থাকছে এই আসন আর কংগ্রেসের দখলে থাকবে কিনা তা নিয়েই।

দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে যে ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল – মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা ও সামসেরগঞ্জ। উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আবু হাসেম পেয়েছিলেন প্রায় সাড়ে ৪ লক্ষ ভোট। তিনি জিতেছিলেন মাত্র ৮ হাজার ভোটের ব্যবধানে। বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সেই নির্বাচনে পেয়েছিলেন ৪ লক্ষ ৩৬ হাজার ভোট। ওই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা তৃণমূলের প্রার্থী পেয়েছিলেন সাড়ে ৩ লক্ষ ভোট। কার্যত সেই ফলাফলে এই বোঝা যায়, বিজেপি(BJP) বিরোধী ভোট দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। ভাগ্য ভাল কংগ্রেস প্রার্থী মাত্র ৮ হাজার ভোটে জিতে গিয়েছিলেন। নাহলে এই কেন্দ্রও চলে যেত বিজেপির দখলে। কিন্তু এই ফলাফল সংখ্যালঘুদের মধ্যে নিঃশব্দে একটি বার্তা পৌঁছে দিয়েছিল। আর তা হল বিজেপিকে হারাতে হলে তাঁদের ভোট এক জায়গাতেই পড়তে হবে। আর তার জেরেই একুশের ভোটে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টিতেই জেতে তৃণমূল(TMC)। মালদা থেকে তো বটেই, মুর্শিদাবাদ ও বাংলার মাটি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় কংগ্রেস। খালি ইংরেজবাজারে জিতেছিলেন বিজেপির সেই শ্রীরূপা।

এবারেও বিজেপি শ্রীরূপাকেই দক্ষিণ মালদা থেকে প্রার্থী করেছে। তৃণমূল মাঠে নামিয়েছে অক্সফোর্ড ফেরত তরুণ তুর্কী শাহনওয়াজ আলি রাইহানকে। এই দুইজনকেই এবার লড়তে হবে কংগ্রেস প্রার্থী ইশার বিরুদ্ধে। তবে ঘটনা হচ্ছে একুশের ভোটে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির থেকে ২ লক্ষ ৮০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। তার কারণ সংখ্যালঘু ভোট একচেটিয়া ভাবে চলে এসেছে তৃণমূলের ঘরে। রাতারাতি সেই ভোট তৃণমূলকে ছেড়ে চলে যাবে এমন আশা না করাই ভাল। আবার শুধু যে গনির স্মৃতিতে কংগ্রেস এই কেন্দ্র নিজেদের দখলে রাখবে এমন আশাটাও করা যায় না। বিজেপিও মাঝখান থেকে তাল খুঁজছে যদি ভোট ভাগাভাগির কারণে এখানে জিতে যাওয়া যায়। তবে সে আশা বড়ই ক্ষীণ। অতবড় মোদি হাওয়াতেও যে আসনে বিজেপি জেতেনি, সেই আসনে এবারে মোদি হাওয়াহীন অবস্থায় বিজেপি জিতে যাবে এমনটা না ভাবাই শ্রেয়। আর তাই আশায় রয়েছে তৃণমূল। তাঁরা এবার এই আসন নিজেদের পকেটে ঢোকাতে বদ্ধপরিকর। আর যদি তা বাস্তবে হয় তাহলে রাজ্য বিধানসভার মতোই মালদার(Malda District) মাটি থেকেও মুছে যাবে কংগ্রেসের শেষ দুর্গ।

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা