লক্ষ্মীর ভাণ্ডারের থিমে ২৫ ফুটের মা লক্ষ্মীর মূর্তি

বীরভূমের সিউড়ি-২ নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকায় আদিরে পাড়ায় এবার পুজোর থিম লক্ষ্মীর ভাণ্ডার। আর সেখানেই থাকছে ২৫ ফুটের লক্ষ্মী ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: থিমের নাম লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar)। আর তাই মা লক্ষ্মী এবার দাঁড়িয়ে পড়েছেন সেই লক্ষ্মী ভাণ্ডারের ওপরে। সব মিলিয়ে ২৫ ফুটের মূর্তি(25 Foot Lakshmi Idol)। এবার সেই মূর্তিই পুজো হচ্ছে বীরভূমের(Birbhum) সিউড়ি-২ নম্বর ব্লকের পুরন্দরপুর(Purandarpur) এলাকায় আদিরে পাড়ায়। সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পুরন্দরপুরের আদিরে পাড়ায় সেই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা দেখতে এদিন সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আদিরে পাড়ায় গত ৩৬ বছর ধরে এই বারোয়ারি লক্ষ্মী পুজোর আয়োজন করা হচ্ছে। প্রতিবছর মহা ধুমধামে পুজোর আয়োজন করা হলেও গত বছর থেকেই বড় মূর্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ৭ দিন ধরে পুজোর আয়োজন করে আসছে আদিরে পাড়া সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটি।

গতবছর আদিরে পাড়ায় তৈরি করা হয়েছিল ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে সেই সময় দাবি করা হয়েছিল, এর চেয়ে বড় লক্ষ্মী প্রতিমা রাজ্যে আর কোথাও হয়নি। ঠিক সেই রকমই এবার ২৫ ফুটের মূর্তি গড়া হচ্ছে। ৫ ফুটের লক্ষ্মীর ভান্ডারের ওপর ২০ ফুটের লক্ষ্মী প্রতিমা। পুজো উদ্যোক্তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকেই অনুপ্রেরণা পেয়ে তাঁরা এই মূর্তি গড়েছেন। এই প্রকল্প চালু হওয়ার আগে তাঁদের বাড়ির মহিলারা কোন টাকা পেতেন না এখন ৫০০ টাকা বা ১০০০ টাকা করে পান। আর এর জন্যই তারা এই নতুন ধরনের থিম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। এবারও পুজো উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এমন সুউচ্চ লক্ষ্মী প্রতিমা অন্য কোথাও করা হয় না।

পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানা গিয়েছে, প্রতিমা তৈরি করাতেই তাদের খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। প্রতিমা তৈরি করছেন পারুইয়ের অনিল বাগদী নামে এক শিল্পী। এত বড় মূর্তি তৈরি করার জন্য শিল্পী অনিল বাগদী দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে থেকেই লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ শুরু করে দেন। এরপর ধাপে ধাপে সেই কাজ এগিয়ে চলে এবং এখন পুজোর আগে সেই প্রতিমা তৈরীর কাজ সম্পূর্ণ হয়েও গিয়েছে। এদিন রাতে সেই প্রতিমাতেই পুজো করা হবে। তবে এই বছর তারা ৭ দিনের পরিবর্তে ৫ দিন প্রতিমা রাখবেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দেখার জন্য।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের