বর্ধমান স্টেশনে ফের অঘটন, ভিড়ের চাপে জখম দুই যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অঘটন বর্ধমান স্টেশনে। অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম হলেন দুজন। আহত দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদি্ন বর্ধমান স্টেশনের দুই ও তিন প্লাটফর্মে শেড ভেঙে পড়ায় ওই দুই প্লাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বাকি প্লাটফর্মগুলি থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে স্বাভাবিকভাবেই এক ও চার নম্বর প্লাটফর্মে যাত্রীদের অতিরিক্ত আনাগোনার কারণে প্রচুর ভিড় সৃষ্টি হয়। সেই ভিডের চাপেই এদিন পদপিষ্ট হয়ে দুই যাত্রী জখম হয়েছেন।

এর আগে এদিন দুপুর ১২টা নাগাদ দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে হুলস্থুলু কাণ্ড ঘটে যায়। জলের ট্যাঙ্ক ভেঙে মৃত হয় তিন জনের। অন্তত ২৭ জন হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই আরও একটি অঘটন ঘটে গেল বর্ধমান স্টেশনে।

ইতিমধ্যে বর্ধমান স্টেশনে আহত যাত্রীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার। আহত যাত্রীদের চিকিৎসায় সহয়তার জন্য পূর্ব বর্ধমানের জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে রেল। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা রেলের।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা