শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা চণ্ডীপুরে

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীপুর: বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। দুর্ঘটনার পরেই মানবিকতা না দেখিয়ে কনভয়ের ওই গাড়ির চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ দীঘাগামী জাতীয় সড়ক অবরোধও করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে নিরস্ত করেন। যদিও ওই দুর্ঘটনা নিয়ে কোনও মুখ খুলতে চাননি সংবাদমাধ্যমের প্রচারে থাকতে সর্ব বিষয়ে মতামত জাহির করা বিরোধী দলনেতা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন রাত দশটা নাগাদ ভৈরবপুরের বাসিন্দা শেখ ইসরাফিল (৩৩) নামে এক যুবক চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে থাকা একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে যান ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটির চালক দ্রুতগতিতে এলাকা ছাড়েন। তাতে ক্ষুব্ধ হয়ে দীঘাগামী জাতীয় সড়ক অবরোধ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রচণ্ড গতিতে  আসা বিরোধী দলনেতার কনভয়ের গাড়িটি কোন সাইরেন কিংবা হর্ন বাজায়নি।

বিরোধী দলনেতার কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ নিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার অমরনাথ কে সাংবাদিকদের বলেন, ‘চণ্ডীপুরে বিরোধী দলনেতার কনভয়ের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ এসেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি