পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার কটকে, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের। কালীপুজো উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার মধ্যেই কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শ্রমিকের বাড়ি পুরুলিয়ার প্রতাপপুরে। মৃতের নাম রমেশ মাঝি।

জানা গিয়েছে, দেড়বছর আগে দাদার সঙ্গে গোয়ায় গিয়েছিলেন কাজের সূত্রে। সোমবার কালীপুজো উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ফোন করে সেই কথাও জানিয়েছিলেন। গত সোমবার পরিবারের সঙ্গে শেষ কথা হয় তাঁর। কিন্তু আচমকাই কোনও হদিশ মিলছিল না রমেশের। পরিবারের পক্ষ থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।শনিবার পরিবারের কাছে রমেশের মৃত্যুর খবর আসে। পরিবারকে জানানো হয়, ওড়িশার কটকে উদ্ধার হয়েছে তাঁর পচাগলা দেহ। পরিবারের অভিযোগ, চাঁদের ছেলেকে খুন করা হয়েছে। কারণ বাড়ি ফেরার সময় ট্রেনে আসছিল সে। ফোনে জানিয়েছিল, কয়েকজন তাঁকে ঘিরে ধরে ব্যাগ দেখতে চেয়েছিল। তারপর আর কোনও যোগাযোগ করা যায়নি। হঠাৎ ছএলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে শ্রমিকদের হেনস্তার খবর আগেই মিলেছে। এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে গিয়ে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এবার ফের পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে। এই ঘটনার জানতে পেরেই পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছেছেন স্থানীয় তৃণমূল নেতৃ্ত্ব। স্থানীয় বিধায়ক সন্ধ্যারানী টুডু জানিয়েছেন, দেহ ওড়িশা থেকে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়